ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে আওয়ামীলীগের ৫ নেতাকে আটক করেছে পুলিশ।

গীতি গমন চন্দ্র রায় গীতি।। স্টাফ রিপোর্টার।।



ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে উপজেলার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ নেতা—কর্মীকে আটক করা হয়েছে, তারা বিভিন্ন মামলার আসামি বলছে পুলিশ। 


২০ এপ্রিল রোববার গভীর রাতে ও ২১ এপ্রিল সোমবার সকালে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন ওসি আরশেদুল হক। আটককৃতরা হলেন — রানীশংকৈল 


উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মামুন অর রশিদ(৫৫), কলেজপাড়া এলাকার অজয় বসাক (৫২), পৌর যুবলীগ নেতা ইউসুফ আলী (৩৩), উপজেলা ছাত্রলীগ সদস্য সানোয়ার 


হোসেন সানিল (২২) ও হোসেনগাঁও ইউনিয়নের ৭ নং -- ওয়ার্ড যুবলীগ সদস্য দুলাল হোসেন (৩২)। ওসি আরশেদুল হক বলেন, গত ৫ আগস্ট আওয়ামী লীগ 

সরকারের পতনের পর তাদের নামে একাধিক মামলা করা হয়। আটকের পর আসামিদের ২১ এপ্রিল সোমবার দুপুরে ঠাকুরগাঁও জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে জানা যায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.