রাজু আহমেদ নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি:
প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজকে নির্মমভাবে হত্যার প্রতিবাদ, হত্যায় জড়িতোদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার দাবীতে সোমবার (২১এপ্রিল)
দুপুর ১২ টায় নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রী কলেজে নন্দীগ্রাম উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
নন্দীগ্রাম উপজেলা ছাত্রদলের সভাপতি মো: জুয়েল রানার সভাপতিত্বে উক্ত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান তারেক, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক
নুরনবী, উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি নবীর শেখ, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন শেহজাদ, পৌর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক, সিজান আহমেদ, পৌর ছাত্রদল নেতা এনামুল
হক, শাকিল, পৌর ছাত্রদলের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মাহাবুব, সদস্য ফজলে রাব্বি, কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক আফিফ, সায়েম আহমেদ, ছাত্রদল নেতা মোঃ জুয়েল রানা, বাইজিদ আহমেদ, ১নং বুড়ইল ইউনিয়ন ছাত্রদল
নেতা কুদ্দুস, সোহান আকাশ, মাহফুজ মিলন, নং সদর ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাইম, যুগ্ন আহবায়ক রাবু ৩নং ভাটরা ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহবায়ক, ওমর ফারুক , রাকিবুল ইসলাম তাহান, সবুজ আহমেদ , আলিম, ৫নং ভাটগ্রাম ইউনিয়ন ছাত্রদল নেতা সুমন সরকার, সাব্বির, ছাত্রনেতা বাইজিদ আহমেদ, সাব্বির ইসলাম সৈকত প্রমুখ।
মানববন্ধন কর্মসূচিতে ছাত্রদল নেতারা বলেন, পারভেজ ছিল ছাত্রদলের একজন সক্রিয় কর্মী ও মেধাবী শিক্ষার্থী। তার মতো একজন তরুণকে হত্যার দায় এড়াতে পারে না কেউ। পারভেজ হত্যার বিচার চাই, মানববন্ধন কর্মসূচিতে ছাত্রদল নেতারা অবিলম্বে দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।


❝আপনি আপনার মতামত দিন, অবশ্যই ভালো রুচিশীল মন্তব্য করুন 🙂 ধন্যবাদ ❞