ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ব্রাইট স্টার মডেল স্কুল এন্ড কলেজ এর বর্ষবরণ, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২৫ এর তিন দিন ব্যাপী বর্ষবরণ,
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষে সোমবার প্রতিষ্ঠানটির ক্যাম্পাসে মনোমুগ্ধ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়। তিন দিন ব্যাপী বিভিন্ন খেলা ধুলা, আবৃত্তি, যেমন খুশি তেমন সাজো
প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের পূর্বে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে একটি মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুহিয়া ডিগ্রি কলেজ এর অধ্যক্ষ সাখাওয়াত হোসেন।
ব্রাইট স্টার মডেল স্কুল এন্ড কলেজ পরিচালনা পর্ষদ এর সভাপতি ও রুহিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ অশ্বিনী চন্দ্র বর্মন, রুহিয়া ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত
সাধারণ সম্পাদক ও প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদ সদস্য আব্দুল হক, রুহিয়া থানা প্রেসক্লাবের সভাপতি মোঃ মজাহারুল ইসলাম বাদল প্রমূখ।
এ সময় ব্রাইট স্টার মডেল স্কুল এর সহকারী প্রধান শিক্ষক মানিক চন্দ্র সহ প্রতিষ্ঠানের সকল শিক্ষক শিক্ষিকগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন ব্রাইট স্টার মডেল স্কুল এন্ড কলেজ একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের অনেক ছাত্র ছাত্রী এই বিদ্যালয় থেকে জ্ঞানের দীক্ষা নিয়ে আজ দেশের অনেক বড় বড় পদে আসীন রয়েছেন। অনেকে এই প্রতিষ্ঠানের সকল ব্যয়ভার বহন করার মতোও সক্ষমতা অর্জন করেছেন।
তাই এই বিদ্যাপীঠের সকল ছাত্র /ছাত্রী খেলা ধুলা ও সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়ে নিজের চরিত্র গঠন ও স্বাস্থ্য সুরক্ষার বার্তা নিয়ে নিজেকে একদিন দেশের সফল নাগরিক হিসাবে প্রতিষ্ঠিত করবে সে প্রত্যাশা করেন।
- মোঃ কুদরত আলী
- ০১৭১৮৯৮৮২৫২


❝আপনি আপনার মতামত দিন, অবশ্যই ভালো রুচিশীল মন্তব্য করুন 🙂 ধন্যবাদ ❞