রুহিয়ায় মহিলা কলেজে বাংলা নববর্ষ পালন

মোঃ আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিনিধি: 



ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া গিন্নিদেবী আগরওয়াল মহিলা মহাবিদ্যালয়ের উদ্যোগে পহেলা বৈশাখ ১৪৩২ বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

১৪ এপ্রিল সোমবার সকাল ১০ টায় গিন্নিদেবী আগরওয়াল মহিলা মহাবিদ্যালয়ের আয়োজনে কলেজ চত্বরে নববর্ষ উপলক্ষে র‌্যালী বের করা হয়েছে। র‌্যালী শেষে কলেজের হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়। পরে সহযোগী অধ্যাপক রেজানুল হক এর সভাপতিত্বে কলেজ হলরুমে সাংস্কৃতিক অনুষ্ঠান গান, কবিতা ও ছড়া আবৃত্তি এবং নৃত্য আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন অত্র কলেজের অধ্যক্ষ বদরুল ইসলাম, সহযোগী অধ্যাপক গোলাম মোস্তফা, মনোয়ার হোসেন, আসাদুজ্জামান, সফিকুল ইসলাম, সিরাজুম মনিরা, সহ আরো অনেকে। এরপর কলেজ হোস্টেল ঐতিহ্যবাহী খাবার পান্তা ভাতের মধ্যে দিয়ে অনুষ্ঠান সমাপ্ত করা হয়। এ সময় তারা তাদের অনুষ্ঠানের মাধ্যমে বাংলার ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরেন খাদ্যাভ্যাস, পোশাক পরিচ্ছেদে দেখা যায় গ্রাম বাংলার চিত্র। 


তারিখ:১৪-০৪-২০২৫ইং

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.