রুহিয়ায় মধু মাসে বাহারি ফলের সমাহার, নজরদারির অভাবে ভোগান্তিতে ক্রেতারা

মোঃ জাহাঙ্গীর আলম স্টাফ রিপোর্ট: 

ছবি একুশে ট্রিবিউন 


ঠাকুরগাঁওয়ের রুহিয়া বাজারে মধু মাস উপলক্ষে বাহারি রকমের মৌসুমি ফলের পসরা নিয়ে বসেছে ব্যবসায়ীরা। 


আম, লিচু, তরমুজ, আনারস, বেলসহ নানা জাতের রসালো ও পুষ্টিকর ফল বিক্রি হচ্ছে বাজারজুড়ে। পাটিয়াডাঙ্গী, রামনাথ, ভেলারহাট, ঢোলার হাট, উত্তরা বাজার, বদেশ্বরী, গুনজোরা হাট, খড়িবাড়ী এলাকায়ও চোখে পড়ছে ফল বিক্রির এমন দৃশ্য। 


ব্যবসায়ীরা জানিয়েছেন, এবারের মৌসুমে ফলের চাহিদা ভালো থাকলেও পাইকারি দামের কারণে খুচরা বিক্রিতে কিছুটা প্রভাব পড়েছে। বিশেষ করে আম ও লিচুর ক্ষেত্রে দাম তুলনামূলক বেশি। তবে ক্রেতারা অভিযোগ করছেন, এক দোকানে এক রকম দাম, অন্য দোকানে অন্য দাম — ফলে ঠকছেন সাধারণ মানুষ। 



এছাড়া কিছু দোকানে অপরিপক্ব ও রাসায়নিকযুক্ত ফল বিক্রির অভিযোগও উঠেছে। রুহিয়া বাজারে ফল কিনতে আসা মুন্না বলেন, "ফলের দাম অনেক বেশি, আবার ভালো-মন্দ যাচাই না করেই বিক্রি করছে কিছু বিক্রেতা।" 


আশিক হাসান রানা বলেন, "এক দোকানে আম ১২০ টাকা, আরেকটায় ১৫০ টাকা এটা ঠিক নয়।" এদিকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বা প্রশাসনের তেমন কোনো তদারকি না থাকায় অসাধু ব্যবসায়ীরা সুযোগ নিচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। জনস্বার্থে প্রশাসনের জরুরি নজরদারি ও বাজার মনিটরিংয়ের দাবি জানিয়েছেন সচেতন এলাকাবাসী। তারা বলেন, ফল যেন পরিপক্ক ও স্বাস্থ্যসম্মত হয় এবং মূল্য নির্ধারণে স্বচ্ছতা নিশ্চিত করা হয় — এই প্রত্যাশা রুহিয়ার জনগণের।


তারিখ: ২৩/০৫/২০২৫খ্রি.

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.