ঠাকুরগাঁও প্রতিনিধি:
![]() |
| ছবি একুশে ট্রিবিউন |
ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানার রুহিয়া পশ্চিম ইউনিয়নে বুধবার দিবাগত রাতে ৪টি বাড়ীর খরের ঘরে আগুন লাগার ঘটনা ঘটে।
সরেজমিনে গিয়ে জানা যায়, রুহিয়া পশ্চিম ইউনিয়নের মন্ডলাদাম গ্রামের প্রফুল্য বর্মন, পাসসিরিপাড়া গ্রামের প্রকাশ চন্দ্র, সেনপাড়ার (বানিয়া পাড়া) বকুল চন্দ্র সেন, কশালগাও (খুটাখাল পাড়া) রবিন ঠাকুরের খড়ের ঘড়ে আগুন লাগার ঘটনা ঘটে। সকলে বলেন, দুষ্কৃতিকারীরা আগুন দিয়ে অত্র এলাকার শান্ত পরিবেশকে অশান্ত করার জন্য এরকম কাজ করছে। আমরা এর প্রতিকার চাই এবং আশা প্রশাসন বিষয়টি খতিয়ে দেখবে।
রুহিয়া থানা রথযাত্রা পুজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক বিকাশ চন্দ্র বর্মন বলেন, আমাদের রথযাত্রা পুজাকে ব্যাহত করার জন্য এ ন্যাক্কারজনক কাজ করেছে কিন্তু আমাদের রথযাত্রা পুজা আমরা শান্তিপূর্ণ ভাবে করবো এবং প্রশাসন যেন আমাদেরকে সহযোগিতা করে।
আগুন লাগার বিষয়ে রুহিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, আমরা রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং এ আগুন লাগার বিষয়টি বর্তমানে তদন্তাধীন আছে।


❝আপনি আপনার মতামত দিন, অবশ্যই ভালো রুচিশীল মন্তব্য করুন 🙂 ধন্যবাদ ❞