LIVE
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
Ekushey Tribune
  • হোম
  • Image LIVE
  • _Live weather ☁️
  • লগ‌ইন
  • খবর
  • _স্থানিয় সংবাদ
  • _শিক্ষা
  • __রাজনীতি
  • __ধর্ম
  • __আন্তর্জাতিক
  • _খেলাধুলা
  • _বিনোদন
  • আজকে টিভিতে
Type Here to Get Search Results !
সর্বশেষ জাতীয় রাজনীতি অর্থনীতি খেলাধুলা বিনোদন প্রযুক্তি আন্তর্জাতিক
হোমসংবাদরুহিয়ায় যুবদল নেতার বাড়িসহ পাঁচ স্থানে অগ্নিকাণ্ড

রুহিয়ায় যুবদল নেতার বাড়িসহ পাঁচ স্থানে অগ্নিকাণ্ড

0 শাহাজাদ ইসলাম বৃহস্পতিবার, জুন ২৬, ২০২৫

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ 

ছবি সংগৃহীত 


গতকাল বুধবার দিবাগত রাতে রুহিয়া এলাকার ২০ নং রুহিয়া পশ্চিম ইউনিয়ন যুবদলের সহ সভাপতি বিকাশ চন্দ্রর বাড়িসহ মোট পাঁচটি স্থানে রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক সৃষ্টি হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে প্রথমে রুহিয়া পশ্চিম ইউনিয়নের পাটশিরি পাড়ার প্রফুল্ল চন্দ্রর বাড়ির পাশে খড়ের ঘরে আগুন লাগে। কিছুক্ষণের মধ্যেই আগুন তার পার্শ্ববর্তী এলাকা খুটাখাল নামক এলাকার সুবাস অধিকারীর খড়ের ঘরে তারপরে বানিয়া পাড়া এলাকার বকুল চন্দ্রর খড়ের ঘরে । প্রায় একই সময়ে, রুহিয়া পশ্চিম ইউনিয়ন যুবদলের সহ সভাপতি ও রুহিয়া রথ পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্রর বাড়ির পাশে খড়ের ঘরে অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। এরপর আরও এক স্থানে খড়ের গাদায় আগুন লাগার খবর পাওয়া যায়।  




আটোয়ারী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

যুবদল নেতা বিকাশ চন্দ্র রায় জানান, আমি ২০ নং রুহিয়া পশ্চিম ইউনিয়ন যুবদলের সহ সভাপতি এবং আগামীকাল রুহিয়া রথ পূজা উপলক্ষে একটি রথ যাত্রা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আমি সেই রথ পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক। তিনি আরও বলেন আমাদের মাঝে ধর্মীয় সংঘাত সৃষ্টির জন্য কুচক্রী মহল এই অগ্নিকান্ডের ঘটনা ঘাটাতে পারে, আমি সুষ্ঠ তদন্তের মাধ্যমে অপরাধীদের দৃষ্টান্ত শাস্তি দাবি জানাচ্ছি। 


 

রুহিয়া থানা বিএনপির সভাপতি মোঃ আব্দুল জব্বার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, "এই অগ্নিকাণ্ডের ঘটনা অত্যন্ত রহস্যজনক। ২০ নং রুহিয়া পশ্চিম ইউনিয়ন যুবদলের সহ সভাপতি ও রুহিয়া রথ পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক কমিটির সম্পাদক এর বাড়ির পাশে খড়ের ঘরে একই সময়ে আগুন লাগাটা কোনো বিচ্ছিন্ন ঘটনা বলে মনে হচ্ছে না। আমরা এর সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করছি। যদি এটি কোনো নাশকতার ঘটনা হয়ে থাকে, তবে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।" তিনি আরও বলেন, "আমরা মনে করি, এই ঘটনা এলাকার শান্তিপূর্ণ পরিবেশকে বিনষ্ট করার একটি অপচেষ্টা।

রুহিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এ বিষয়ে বলেন, "আমরা অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সাথে সাথেই ফায়ার সার্ভিসকে অবহিত করি এবং দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। আমরা বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছি এবং সকল প্রকার সম্ভাবনা খতিয়ে দেখছি। যদি এর পেছনে কোনো অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া যায়, তবে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Tags
সংবাদ
  • নবীনতর

  • পূর্বতন

আরও দেখান

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

❝আপনি আপনার মতামত দিন, অবশ্যই ভালো রুচিশীল মন্তব্য করুন 🙂 ধন্যবাদ ❞

কলাম

পোস্ট লোড হচ্ছে...
আরও
WhatsApp
Call
Facebook
হোম সর্বশেষ ভিডিও
লাইভ
ছবি
🔔 সর্বশেষ খবর ✕

পোস্ট লোড হচ্ছে...

আনন্দ বিনোদন

6/sidebar/বিনোদন

সর্বাধিক পঠিত সংবাদ

আটোয়ারীতে সাংসদ কর্তৃক খাল খনন কর্মসূচীর উদ্বোধন
সংবাদ

আটোয়ারীতে সাংসদ কর্তৃক খাল খনন কর্মসূচীর উদ্বোধন

শনিবার, মে ০৯, ২০২৬
আটোয়ারীতে বেশী দামে জ্বালানি বিক্রি করায় ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা

আটোয়ারীতে বেশী দামে জ্বালানি বিক্রি করায় ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা

শনিবার, এপ্রিল ০৪, ২০২৬
২৫৬৯ তম আন্তর্জাতিক বৈশাখ দিবস উদযাপন ও বুদ্ধ জয়ন্তী উৎসব ২০২৫ পালিত হলো।

২৫৬৯ তম আন্তর্জাতিক বৈশাখ দিবস উদযাপন ও বুদ্ধ জয়ন্তী উৎসব ২০২৫ পালিত হলো।

মঙ্গলবার, মে ১৩, ২০২৫
রুপপুরস্থ এনপিসিবিএল এর ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাছান এর পদত্যাগের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত।

রুপপুরস্থ এনপিসিবিএল এর ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাছান এর পদত্যাগের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত।

মঙ্গলবার, মে ০৬, ২০২৫
আটোয়ারীতে ঔষধ কোম্পানীর প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত

আটোয়ারীতে ঔষধ কোম্পানীর প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত

সোমবার, মে ১১, ২০২৬

আন্তর্জাতিক সংবাদ

6/sidebar/আন্তর্জাতিক

কৃষি সংবাদ

5/block/কৃষি

জাতীয়

5/megagrid/জাতীয়

ফিচার

6/sidebar/ফিচার

লাইফস্টাইল

5/megagrid/লাইফস্টাইল

খেলা ধুলা

6/sidebar/খেলাধুলা

এখনকার পুযুক্তি

5/megagrid/পুযুক্তি

অপরাধ

6/sidebar/অপরাধ

সংবাদ বিশ্লেষণ

ঠাকুরগাঁওয়ে চুরির মোটরসাইকেল উদ্ধার, ধরা পড়লো দুই কিশোর
অপরাধ

ঠাকুরগাঁওয়ে চুরির মোটরসাইকেল উদ্ধার, ধরা পড়লো দুই কিশোর

শনিবার, আগস্ট ০২, ২০২৫
ঠাকুরগাঁওয়ের একই দিনে একই স্কুলের ৪জন শিক্ষার্থী নিখোঁজ

ঠাকুরগাঁওয়ের একই দিনে একই স্কুলের ৪জন শিক্ষার্থী নিখোঁজ

বুধবার, জুলাই ০১, ২০২৬
বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী বাঁশ শিল্প, টিকে থাকার লড়াইয়ে কারিগররা।

বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী বাঁশ শিল্প, টিকে থাকার লড়াইয়ে কারিগররা।

বৃহস্পতিবার, জুলাই ৩১, ২০২৫
আটোয়ারীতে ঔষধ কোম্পানীর প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত

আটোয়ারীতে ঔষধ কোম্পানীর প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত

সোমবার, মে ১১, ২০২৬
Ekushey Tribune

একুশে ট্রিবিউন
প্রকাশক: শাহাজাদ ইসলাম
সম্পাদক: মোঃ জাহাঙ্গীর আলম
☞ব্লক:৭ , ঠাকুরগাঁও বাংলাদেশ ৫১০১
বিজ্ঞাপন, সংবাদ,ও যোগাযোগ করতে
ই-মেইলঃ sahajadislam2019@gmail.com
Phone +8801721447230

GET IT ON Google Play Download on the App Store
  • হোম
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

Footer Copyright

এই সাইটের লেখা ছবি ভিডিও অনুমতি ব্যতীত অন্য কোথাও প্রকাশ সম্পন্ন বেআইনি- Templates DMCA© সর্বস্বত্ব ® সংরক্ষিত শাহাজাদ ইসলাম✓২০২৬

Contact form