ঠাকুরগাঁওয়ের বুড়িবাঁধে ৫০ হাজার টাকার অবৈধ জাল জব্দ ও ধ্বংস

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: 



মাছের পোনা রক্ষায় ঠাকুরগাঁও সদর উপজেলার বুড়িবাঁধ এলাকায় প্রায় ৩ ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে ১০টি অবৈধ চায়না রিং জাল জব্দ করেছে জেলা মৎস্য বিভাগ ও উপজেলা প্রশাসন। পরে মৎস্য সংরক্ষণ আইন অনুযায়ী জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।


এসব জালের বাজারমূল্য প্রায় ৫০ হাজার টাকা বলে জানিয়েছে প্রশাসন।


শুক্রবার (১৭ অক্টোবর ) সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত ঠাকুরগাঁও জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আখতারুজ্জামান এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুহুল আমিনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।


অভিযানে উপস্থিত ছিলেন, প্রনব কুমার বিশ্বাস সহকারী পরিচালক ঠাকুরগাঁও জেলা মৎস্য অফিস, ঠাকুরগাঁও সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা: সিরাজাম মুনিরা, ঠাকুরগাঁও সদর থানার এসআই শামসুল হক, ডিএসবির এস আই হারুন অর রশিদ সহ অনেকে।


এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আখতারুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকাল থেকে অভিযান শুরু করা হয়। জব্দকৃত অবৈধ রিং জাল গুলো মৎস্য সংরক্ষণ আইন অনুযায়ী পুড়িয়ে ধ্বংস করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.