একুশে ট্রিবিউন ডেস্ক
বিক্ষোভ দমনে বিক্ষোভকারী বা আন্দোলনকারীদের ওপর প্রাণঘাতী গুলি না চালানোর নির্দেশনা চেয়ে করা রিট খারিজ করে দিয়েছেন আদালত।
রোববার (৪ আগস্ট) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসাইন দোলনের বেঞ্চ রিটটি খারিজ করে দেন।
তবে, আদালত বলেন, গুলি করার প্রয়োজন হলে আইন যথাযথভাবে মেনে করতে হবে।
এর আগে দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের ওপর প্রাণঘাতী গুলি না চালাতে এবং ডিবি হেফাজতে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ককে মুক্তি দিতে নির্দেশনা চেয়ে গত ২৯ জুলাই রিটটি করা হয়।
আরও পড়ুন: ৯ শিশুর মৃত্যুর ঘটনায় করা রিট শুনতে হাইকোর্টের অপারগতা
সুপ্রিম কোর্টের আইনজীবী মানজুর আল মতিন প্রীতম ও আইনুন্নাহার সিদ্দিকা লিপি রিটটি করেন। গত ২৯ ও ৩০ জুলাই রিটের ওপর শু
নানি হয়।


❝আপনি আপনার মতামত দিন, অবশ্যই ভালো রুচিশীল মন্তব্য করুন 🙂 ধন্যবাদ ❞