স্টাফ রিপোর্টার
দিনাজপুর সদর উপজেলা ৮ নং শংকরপুর ইউনিয়ন , ৯ নং ওয়ার্ড পাঁচকুড় মাড়গ্রাম আহামদাবাদ দারুন উলুম সরকারি দিঘী কাওমি মাদ্রাসা মুহতামিম শামসুল হক কাসেমীর বিভিন্ন দুর্নীতির অভিযোগ কারণে পদত্যাগ চেয়েছেন এলাকাবাসী
গতকাল শনিবার ৩১ আগষ্ট মুহতামিম আলহাজ্ব মাওলানা শামসুল হক কাসেমীর পদত্যাগের দাবিতে এলাকাবাসীর পক্ষ থেকে অত্র মাদ্রাসার গেটের সামনে মেইন রাস্তায় মানববন্ধন অনুষ্ঠিত হয় ।
মানববন্ধনে এলাকাবাসীর বক্তব্য রাখেন , মাওলানা শামসুল হক কাসেমী দারুল উলুম আহমদাবাদ সরকারি দিঘী এতিমখানায় দুর্নীতি, অনিয়ম , স্বেচ্ছাচারিতা সহ অর্থ আত্মসাৎ এর প্রতিবাদে এলাকাবাসী সহ অত্র মাদ্রাসার ছাত্ররাও অংশগ্রহণ করেন মানববন্ধনে ।
এ বিষয়ে মুহতামিম আলহাজ্ব মাওলানা শামসুল হক কাসেমীর সাথে মুঠ ফোনে কথা হলে সে বলেন আমার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগের বিষয়টি একেবারেই মিথ্যা। ব্যক্তি আক্রোশে তারা আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। মাদ্রাসার সভাপতির তত্ত্বাবধানে সব কিছু করেছি, তাই এখানে অনিয়মের সুযোগ নেই। আর বিষয়টি নিয়ে তদন্ত করলে সব সত্য বেরিয়ে আসবে ।


❝আপনি আপনার মতামত দিন, অবশ্যই ভালো রুচিশীল মন্তব্য করুন 🙂 ধন্যবাদ ❞