LIVE
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
Ekushey Tribune
  • হোম
  • Image LIVE
  • _Live weather ☁️
  • লগ‌ইন
  • খবর
  • _স্থানিয় সংবাদ
  • _শিক্ষা
  • __রাজনীতি
  • __ধর্ম
  • __আন্তর্জাতিক
  • _খেলাধুলা
  • _বিনোদন
  • আজকে টিভিতে
Type Here to Get Search Results !
সর্বশেষ জাতীয় রাজনীতি অর্থনীতি খেলাধুলা বিনোদন প্রযুক্তি আন্তর্জাতিক
হোমসংবাদছাত্রলীগের পদ দেখে ‘গণহারে’ গ্রেপ্তার হতে পারে না: সারজিস Ekushey Tribune

ছাত্রলীগের পদ দেখে ‘গণহারে’ গ্রেপ্তার হতে পারে না: সারজিস Ekushey Tribune

0 শাহাজাদ ইসলাম মঙ্গলবার, অক্টোবর ২৯, ২০২৪

একুশে ট্রিবিউন ডেস্ক রিপোর্ট 






ছাত্রলীগের পদধারী অনেকেই জুলাইয়ে বৈষম্যবিরোধী আন্দোলনে যুক্ত ছিলেন জানিয়ে সংগঠনের নেতাদেরকে ‘গণহারে’ গ্রেপ্তারের বিপক্ষে অবস্থান নিয়েছেন আন্দোলনকারী সংগঠনটির সমন্বয়ক সারজিস আলম।


সোমবার রাতে নিজের ফেইসবুক পেজে স্ট্যাটাস দিয়ে তিনি এই অবস্থানের কথা জানান। ঘোষণা দেন তাদের পাশে থাকার।


বিশ্ববিদ্যালয়ের হলে ছাত্রলীগের পদধারী ৮০ শতাংশই এই আন্দোলনে ছিল জানিয়ে সারজিস লেখেন, “যারা সময়ের প্রয়োজনে ন্যায়ের পক্ষে ছাত্রলীগের সকল বাধা উপেক্ষা করে আমার সাথে জীবন বাজি রেখে রাজপথে নেমেছে, তারা আমার ভাই, ২৪ এর অভ্যুত্থানের যোদ্ধা ৷ আমি তাদের পক্ষে থাকব ৷”



মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে নিষিদ্ধ হওয়ার পর আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠনটির নেতাকর্মীদের গ্রেপ্তারের মধ্যে দীর্ঘ এই মন্তব্য দেন সারজিস।


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক লেখেন, “যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল সম্পর্কে ধারণা রাখেন, তারা খুব ভালো করে জানেন এখানে হলে থাকতে হলে অবশ্যই ছাত্রলীগ করতে হত ৷ তাদের প্রোগ্রাম, গেস্টরুম করতে হত , গণরুমে থাকতে হত ৷ সেজন্য হলে যারা থাকত তাদের অধিকাংশ এক প্রকার বাধ্য হয়েই এসব করত ৷”


হলে যে ছাত্রলীগের কমিটি হত, সেখানে প্রায় ৮০ শতাংশ শিক্ষার্থী কিছু কারণে থাকত জানিয়ে উদাহরণও দেন সারজিস। যেমন, “ভালো একটা রুম বা সিট যেন পাওয়া যায়, যেন চাকরি হওয়া পর্যন্ত হলে থাকা যায়, অন্যরা যেন তার উপর অন্যায় না করে বা ট্যাগ না দেয় ৷”



''হলে থাকতে হলে অবশ্যই ছাত্রলীগ করতে হত অধিকাংশ এক প্রকার বাধ্য হয়েই এসব করত”,লেখেন তিনি।



নিষিদ্ধ ঘোষণার পর থেকে ছাত্রলীগের নেতাদেরকে পেলেই গ্রেপ্তার করা হচ্ছে। এই দুইজন গ্রেপ্তার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে এসে।

নিষিদ্ধ ঘোষণার পর থেকে ছাত্রলীগের নেতাদেরকে পেলেই গ্রেপ্তার করা হচ্ছে। এই দুইজন গ্রেপ্তার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে এসে।




বাকি ২০ শতাংশের মধ্যে অনেকে ক্ষমতার অপব্যবহার করত মন্তব্য করেন তিনি লেখেন, “অনেকে ভিন্ন মতের লোকদের উপর অত্যাচার করত, অনেকে ক্যান্ডিডেট হত, অনেকে একটু ‘ফাঁপর’ নিয়ে চলত।”



ঢাকা বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক এই প্রথম ধাপের ১৬-১৭ দিনের আন্দোলনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ওই ৮০ শতাংশ শিক্ষার্থী রেখেছে দাবি করে সারজিস লেখেন, “তারা যেমন পোস্টেড ছিল তেমনি হলের তুলনামূলক ক্লিন ইমেজ প্রভাব রাখা ফেইস ছিল ৷


“তারা হল থেকে ব্যানার নিয়ে আন্দোলনে ঐক্যবদ্ধভাবে নেমেছিল বলেই অন্যান্য নন-পোস্টেড সাধারণ শিক্ষার্থীরা তাদের সাথে বের হয়ে আসতে পেরেছিল এবং এ কারণেই ক্যান্ডিডেটরা হল থেকে প্রোগ্রাম নিয়ে আন্দোলনে আসা আটকাতে পারেনি ৷”


ছাত্রলীগের পদধারী ছেলেরা হল থেকে এক হয়ে বের না হলে অন্যরাও বের হয়ে আসার ‘সাহস করতে পারত না’ মন্তব্য করে তিনি বলেন, “ওই গাটস আর বোল্ডনেস এই ছেলেগুলাই শো করতে পারে ৷


“হলের পার্সপেক্টিভে সত্য এটাই যে, এই পোস্টেড তুলনামূলক ক্লিন ইমেজের হলের ছেলেরা আন্দোলনে এসেছিল বলেই ১ জুলাই থেকে ১৫ জুলাই সম্ভব হয়েছিল এবং আন্দোলনটাকে প্রাথমিকভাবে অন্য কোনো দলের বা সরকারবিরোধী ট্যাগ দেওয়া যায়নি।”


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম বলেছেন, ১ থেকে ১৫ জুলাই হলের পদধারী ছাত্রলীগ নেতারা সক্রিয়ভাবে আন্দোলন করায় অন্য ছেলেরাও এগিয়ে আসতে পেরেছেন। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম বলেছেন, ১ থেকে ১৫ জুলাই হলের পদধারী ছাত্রলীগ নেতারা সক্রিয়ভাবে আন্দোলন করায় অন্য ছেলেরাও এগিয়ে আসতে পেরেছেন। 



১৫ জুলাই পর্যন্ত আন্দোলন না আসলে ৫ আগস্ট কখনও সম্ভব হত কিনা সে বিষয়েও ‘ঢের সন্দেহ আছে’ বলেও উল্লেখ করেন ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক।


তিনি লেখেন, “এখন প্রশ্ন হচ্ছে হলের এই পোস্টেড ছেলেগুলোকে আমি ‘ছাত্রলীগ ট্যাগ’ দিয়ে নিষিদ্ধের কাতারে ফেলব কি না? “পরে নিজেই জবাব দিয়ে লেখেন, “ফেলব না৷”


আন্দোলন সফল না হলে ছাত্রলীগে ‘এই ছেলেগুলোকেই’ সবচেয়ে বেশি ভোগান্তি পোহাতে হত মত দিয়ে সারজিস লেখেন, “বিশ্বাসঘাতক ট্যাগ দেওয়া হত৷”


তবে ‘এই’ ৮০ শতাংশ শিক্ষার্থীর মধ্যে কেউ অন্যায়ে জড়িত থাকলে তাদের শাস্তির পক্ষে সারজিস।


“কিন্তু যখন দরকার ছিল তখন রাজপথে নামালাম আর এখন ক্যাম্পাসে ছাত্রলীগের পোস্টেড দেখেই গণহারে গ্রেপ্তার হবে, এটা কখনই সমর্থন করি না, এটা হতে পারে না ৷”

Tags
আন্দোলন রাজনীতি সংবাদ
  • নবীনতর

  • পূর্বতন

আরও দেখান

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

❝আপনি আপনার মতামত দিন, অবশ্যই ভালো রুচিশীল মন্তব্য করুন 🙂 ধন্যবাদ ❞

কলাম

পোস্ট লোড হচ্ছে...
আরও
WhatsApp
Call
Facebook
হোম সর্বশেষ ভিডিও
লাইভ
ছবি
🔔 সর্বশেষ খবর ✕

পোস্ট লোড হচ্ছে...

আনন্দ বিনোদন

6/sidebar/বিনোদন

সর্বাধিক পঠিত সংবাদ

২৫৬৯ তম আন্তর্জাতিক বৈশাখ দিবস উদযাপন ও বুদ্ধ জয়ন্তী উৎসব ২০২৫ পালিত হলো।
কলকাতা

২৫৬৯ তম আন্তর্জাতিক বৈশাখ দিবস উদযাপন ও বুদ্ধ জয়ন্তী উৎসব ২০২৫ পালিত হলো।

মঙ্গলবার, মে ১৩, ২০২৫
রুপপুরস্থ এনপিসিবিএল এর ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাছান এর পদত্যাগের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত।

রুপপুরস্থ এনপিসিবিএল এর ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাছান এর পদত্যাগের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত।

মঙ্গলবার, মে ০৬, ২০২৫
বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী বাঁশ শিল্প, টিকে থাকার লড়াইয়ে কারিগররা।

বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী বাঁশ শিল্প, টিকে থাকার লড়াইয়ে কারিগররা।

বৃহস্পতিবার, জুলাই ৩১, ২০২৫
পীরগঞ্জে ইউনিয়ন বিএনপির অফিস উদ্বোধন।

পীরগঞ্জে ইউনিয়ন বিএনপির অফিস উদ্বোধন।

বুধবার, অক্টোবর ২৩, ২০২৪
ঘোড়াঘাটে পানির দরে আলু বিক্রি,পথে বসেছে আলু চাষীরা

ঘোড়াঘাটে পানির দরে আলু বিক্রি,পথে বসেছে আলু চাষীরা

মঙ্গলবার, মে ০৬, ২০২৫

আন্তর্জাতিক সংবাদ

6/sidebar/আন্তর্জাতিক

কৃষি সংবাদ

5/block/কৃষি

জাতীয়

5/megagrid/জাতীয়

ফিচার

6/sidebar/ফিচার

লাইফস্টাইল

5/megagrid/লাইফস্টাইল

খেলা ধুলা

6/sidebar/খেলাধুলা

এখনকার পুযুক্তি

5/megagrid/পুযুক্তি

অপরাধ

6/sidebar/অপরাধ

সংবাদ বিশ্লেষণ

ঠাকুরগাঁওয়ে চুরির মোটরসাইকেল উদ্ধার, ধরা পড়লো দুই কিশোর
অপরাধ

ঠাকুরগাঁওয়ে চুরির মোটরসাইকেল উদ্ধার, ধরা পড়লো দুই কিশোর

শনিবার, আগস্ট ০২, ২০২৫
ঠাকুরগাঁওয়ের একই দিনে একই স্কুলের ৪জন শিক্ষার্থী নিখোঁজ

ঠাকুরগাঁওয়ের একই দিনে একই স্কুলের ৪জন শিক্ষার্থী নিখোঁজ

বুধবার, জুলাই ০১, ২০২৬
বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী বাঁশ শিল্প, টিকে থাকার লড়াইয়ে কারিগররা।

বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী বাঁশ শিল্প, টিকে থাকার লড়াইয়ে কারিগররা।

বৃহস্পতিবার, জুলাই ৩১, ২০২৫
রুগীর টেস্ট এ ভুল রির্পোটের অভিযোগ তোলায় রুগীর স্বজনকে প্রাণ নাশের হুমকি

রুগীর টেস্ট এ ভুল রির্পোটের অভিযোগ তোলায় রুগীর স্বজনকে প্রাণ নাশের হুমকি

শনিবার, আগস্ট ০২, ২০২৫
Ekushey Tribune

একুশে ট্রিবিউন
প্রকাশক: শাহাজাদ ইসলাম
সম্পাদক: মোঃ জাহাঙ্গীর আলম
☞ব্লক:৭ , ঠাকুরগাঁও বাংলাদেশ ৫১০১
বিজ্ঞাপন, সংবাদ,ও যোগাযোগ করতে
ই-মেইলঃ sahajadislam2019@gmail.com
Phone +8801721447230

GET IT ON Google Play Download on the App Store
  • হোম
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

Footer Copyright

এই সাইটের লেখা ছবি ভিডিও অনুমতি ব্যতীত অন্য কোথাও প্রকাশ সম্পন্ন বেআইনি- Templates DMCA© সর্বস্বত্ব ® সংরক্ষিত শাহাজাদ ইসলাম✓২০২৬

Contact form