LIVE
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
Ekushey Tribune
  • হোম
  • Image LIVE
  • _Live weather ☁️
  • লগ‌ইন
  • খবর
  • _স্থানিয় সংবাদ
  • _শিক্ষা
  • __রাজনীতি
  • __ধর্ম
  • __আন্তর্জাতিক
  • _খেলাধুলা
  • _বিনোদন
  • আজকে টিভিতে
Type Here to Get Search Results !
সর্বশেষ জাতীয় রাজনীতি অর্থনীতি খেলাধুলা বিনোদন প্রযুক্তি আন্তর্জাতিক
হোমসংবাদরুহিয়ায় ঐতিহ্যবাহী গৌরলাল জমিদার বাড়ির শিব মন্দিরটি ধ্বংসের মুখে

রুহিয়ায় ঐতিহ্যবাহী গৌরলাল জমিদার বাড়ির শিব মন্দিরটি ধ্বংসের মুখে

0 Ekushey Tribune সোমবার, মে ১৯, ২০২৫

স্টাফ রিপোর্ট রুহিয়া: 

ছবি একুশে ট্রিবিউন 


ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ার ঢোলারহাট এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী গৌরলাল জমিদার বাড়ির শিব মন্দিরটি আজ ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। 


প্রায় ৫০ ফুট উচ্চতার দ্বিতল এই মন্দিরটির নির্মাণশৈলী ও স্থাপত্যকলায় ঐতিহাসিক গুরুত্ব থাকলেও, দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণের অভাবে এটি এখন জীর্ণ-শীর্ণ অবস্থায় পড়ে আছে। 


মন্দিরটির প্রথম তলায় ছিল পূর্ব ও দক্ষিণমুখী দুটি দরজা, যার মধ্যে দক্ষিণ দরজায় ছিল সতেরটি শিবলিঙ্গের প্রতিকৃতি, যার অধিকাংশই এখন বিলুপ্তপ্রায়। দ্বিতীয় তলায় ছিল চারটি দরজা ও জানালা, জানালাগুলোতে ছিল ত্রিভুজাকার ইটের জাল। প্রায় ১৮-১৯ বছর আগে এক ঝড়-বৃষ্টির রাতে মন্দিরের গম্বুজটি ধসে পড়ে। 


এর পর থেকে অব্যবহৃত ও অরক্ষিত অবস্থায় পড়ে আছে পুরো স্থাপনাটি। মন্দিরের সামনে রয়েছে একটি বিশাল দিঘি এবং পাশে আরও দুটি ছোট মন্দির। জমিদার গৌরলালের মৃত্যুর পর তাঁর বাড়ি ধ্বংস হয়ে গেলেও এই মন্দিরই তার অস্তিত্বের স্মারক হয়ে দাঁড়িয়ে আছে। বাড়ির চারদিকে এখনও রয়েছে প্রতিরক্ষার জন্য খনন করা পরিখা। একসময় পাকিস্তান আমলে এই মন্দির ডাকাতদের আস্তানা হিসেবে ব্যবহৃত হতো। তখন এই এলাকা ছিল জনশূন্য ও জঙ্গলাকীর্ণ। 


স্বাধীনতা পরবর্তী সময়ে গরু চোরদের নিরাপদ ঘাঁটিতে পরিণত হয় এই স্থান। বর্তমানে লোকালয় গড়ে ওঠায় এসব কার্যক্রম বন্ধ হলেও ঐতিহ্যবাহী স্থাপনাটি থেকে গেছে অবহেলায়। মন্দিরের ভিতরে এখনও রয়েছে একটি বিশাল শিবলিঙ্গ, এবং স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন প্রতিবছর এখানে শিবরাত্রি উপলক্ষে পূজা ও তিন দিনব্যাপী পুণ্যস্নানের আয়োজন করেন। 


এলাকার প্রবীণদের ভাষ্যমতে, মন্দির পরিষ্কার করে বছরে একবার পূজা হলেও, সাধারণ সময়ে এটি পরিত্যক্তই পড়ে থাকে। ভিতরে বাসা বেঁধেছে সাপ, ব্যাঙ ও ইঁদুর। মন্দির পরিচালনার জন্য একটি কমিটি গঠিত হয়েছে। কমিটির অর্থ বিষয়ক সম্পাদক বিষক লাল (সুজন) বলেন“ মন্দিরটি ১০-১২ বছর পূর্বে সংস্কার করা হয়েছে। বর্তমানে মন্দিরটি ধ্বংসের দ্বারপ্রান্তে। 


এটি ঠাকুরগাঁও জেলার ইতিহাস ঐতিহ্যের ধারক ও বাহক। আমি অনতিবিলম্বে মন্দিরটি সংস্কারের জন্য সরকারের যথাযথ কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানাচ্ছি। ২১ নং ঢোলারহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অখিল চন্দ্র রায় জানান, এখানে প্রতিবছর শিব পূজা, দুর্গা পূজা অনুষ্ঠিত হয়। এটি একটি পৌরাণিক ইতিহাসের নিদর্শন স্বরূপ। আমি বর্তমান সরকারের নিকট দাবি জানাবো এই মন্দিরটি জরুরী যেন সংস্কার করা হয়। এ বিষয়ে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম বলেন, মন্দির কমিটির সভাপতি ও সেক্রেটারি যদি সংস্কারের সহযোগিতা চেয়ে আবেদন করে তাহলে বিষয়টি দেখবো।


তারিখ: ১৫/০৫/২০২৫ইং

Tags
জাতীয় সংবাদ
  • নবীনতর

  • পূর্বতন

আরও দেখান

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

❝আপনি আপনার মতামত দিন, অবশ্যই ভালো রুচিশীল মন্তব্য করুন 🙂 ধন্যবাদ ❞

কলাম

পোস্ট লোড হচ্ছে...
আরও
WhatsApp
Call
Facebook
হোম সর্বশেষ ভিডিও
লাইভ
ছবি
🔔 সর্বশেষ খবর ✕

পোস্ট লোড হচ্ছে...

আনন্দ বিনোদন

6/sidebar/বিনোদন

সর্বাধিক পঠিত সংবাদ

আটোয়ারীতে সাংসদ কর্তৃক খাল খনন কর্মসূচীর উদ্বোধন
সংবাদ

আটোয়ারীতে সাংসদ কর্তৃক খাল খনন কর্মসূচীর উদ্বোধন

শনিবার, মে ০৯, ২০২৬
আটোয়ারীতে বেশী দামে জ্বালানি বিক্রি করায় ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা

আটোয়ারীতে বেশী দামে জ্বালানি বিক্রি করায় ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা

শনিবার, এপ্রিল ০৪, ২০২৬
রুপপুরস্থ এনপিসিবিএল এর ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাছান এর পদত্যাগের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত।

রুপপুরস্থ এনপিসিবিএল এর ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাছান এর পদত্যাগের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত।

মঙ্গলবার, মে ০৬, ২০২৫
আটোয়ারীতে ঔষধ কোম্পানীর প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত

আটোয়ারীতে ঔষধ কোম্পানীর প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত

সোমবার, মে ১১, ২০২৬
ঠাকুরগাঁওয়ে দার্জিলিং কমলা চাষে চমক,এত ফল ধরায় অবাক মানুষ |

ঠাকুরগাঁওয়ে দার্জিলিং কমলা চাষে চমক,এত ফল ধরায় অবাক মানুষ |

বুধবার, জুলাই ০৯, ২০২৫

আন্তর্জাতিক সংবাদ

6/sidebar/আন্তর্জাতিক

কৃষি সংবাদ

5/block/কৃষি

জাতীয়

5/megagrid/জাতীয়

ফিচার

6/sidebar/ফিচার

লাইফস্টাইল

5/megagrid/লাইফস্টাইল

খেলা ধুলা

6/sidebar/খেলাধুলা

এখনকার পুযুক্তি

5/megagrid/পুযুক্তি

অপরাধ

6/sidebar/অপরাধ

সংবাদ বিশ্লেষণ

ঠাকুরগাঁওয়ে চুরির মোটরসাইকেল উদ্ধার, ধরা পড়লো দুই কিশোর
অপরাধ

ঠাকুরগাঁওয়ে চুরির মোটরসাইকেল উদ্ধার, ধরা পড়লো দুই কিশোর

শনিবার, আগস্ট ০২, ২০২৫
ঠাকুরগাঁওয়ের একই দিনে একই স্কুলের ৪জন শিক্ষার্থী নিখোঁজ

ঠাকুরগাঁওয়ের একই দিনে একই স্কুলের ৪জন শিক্ষার্থী নিখোঁজ

বুধবার, জুলাই ০১, ২০২৬
বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী বাঁশ শিল্প, টিকে থাকার লড়াইয়ে কারিগররা।

বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী বাঁশ শিল্প, টিকে থাকার লড়াইয়ে কারিগররা।

বৃহস্পতিবার, জুলাই ৩১, ২০২৫
আটোয়ারীতে ঔষধ কোম্পানীর প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত

আটোয়ারীতে ঔষধ কোম্পানীর প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত

সোমবার, মে ১১, ২০২৬
Ekushey Tribune

একুশে ট্রিবিউন
প্রকাশক: শাহাজাদ ইসলাম
সম্পাদক: মোঃ জাহাঙ্গীর আলম
☞ব্লক:৭ , ঠাকুরগাঁও বাংলাদেশ ৫১০১
বিজ্ঞাপন, সংবাদ,ও যোগাযোগ করতে
ই-মেইলঃ sahajadislam2019@gmail.com
Phone +8801721447230

GET IT ON Google Play Download on the App Store
  • হোম
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

Footer Copyright

এই সাইটের লেখা ছবি ভিডিও অনুমতি ব্যতীত অন্য কোথাও প্রকাশ সম্পন্ন বেআইনি- Templates DMCA© সর্বস্বত্ব ® সংরক্ষিত শাহাজাদ ইসলাম✓২০২৬

Contact form