ঠাকুরগাঁওয়ে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

ঠাকুরগাঁও  প্রতিনিধি ॥ 

ছবি একুশে ট্রিবিউন 



ঠাকুরগাঁওয়ের চক্ষু রোগীদের জন্য ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক সহায়তায়, বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)'র বাস্তবায়নে সোমবার দিনব্যাপী এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। 


এ কর্মসূচীতে চিকিৎসক ও চিকিৎসা সামগ্রী দিয়ে সার্বিক সহযোগিতা করে দিনাজপুর গাওসুল আযম বিএনএসবি আই হসপিটাল।


সালন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলে এলাহি মুকুট চৌধুরী সকালে এ ক্যাম্পের শুভ উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন ইএসডিও’র সমৃদ্ধি প্রকল্পের ফোকাল পারসন আইনুল হক, প্রকল্পের সদর উপজেলা কো-অর্ডিনেটর আলামিন, গাওসুল আযম বিএনএসবি আই হসপিটালের আউটডোর কর্মকর্তা হামিদুর রহমান।


ক্যাম্পে পাঁচ শতাধিক চক্ষু রোগীকে চিকিৎসা সেবা প্রদান করে তাদের মধ্য থেকে একশ জনের চোখে অপারেশন ও বিনামুল্যে লেন্স সংযোজনের জন্য বাছাই করা হয়।


ঠাকুরগাঁও 

১৯.০৫.২০২৫

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.