LIVE
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
Ekushey Tribune
  • হোম
  • Image LIVE
  • _Live weather ☁️
  • লগ‌ইন
  • খবর
  • _স্থানিয় সংবাদ
  • _শিক্ষা
  • __রাজনীতি
  • __ধর্ম
  • __আন্তর্জাতিক
  • _খেলাধুলা
  • _বিনোদন
  • আজকে টিভিতে
Type Here to Get Search Results !
সর্বশেষ জাতীয় রাজনীতি অর্থনীতি খেলাধুলা বিনোদন প্রযুক্তি আন্তর্জাতিক
হোমকৃষিসিন্ডিকেট কারসাজিতে ধানের নায্য দাম নিয়ে শঙ্কায় কৃষক

সিন্ডিকেট কারসাজিতে ধানের নায্য দাম নিয়ে শঙ্কায় কৃষক

0 শাহাজাদ ইসলাম শনিবার, জুন ০৮, ২০২৪

মোঃ কুদরত আলী :





ঠাকুরগাঁওয়ে পাইকারি সিন্ডিকেটের জালে আটকে পড়ে সিন্ডিকেটের নির্ধারণ করা দামেই তিন মাস কষ্টার্জিত সোনালি ধান বিক্রি করছেন কৃষকরা। ফলে ধানের নায্য দাম নিয়ে শঙ্কায় রয়েছেন কৃষক।




ঠাকুরগাঁও  সদর উপজেলার আকচা, রাজাগাঁও, বড়গাঁও,কুজি শহর ও রুহিয়া পশ্চিম ইউনিয়নের   বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় । বাজারে সবতার (সবকিছুর) দাম বাড়ে, খালি ধানের দাম বাড়ে না। কৃষকের শ্রমের দাম নেই। এক মণ ধানের দাম ৯০০ টাকা তা আবার বাকিতে দিতে হচ্ছে । ধানের দামে আর জমির খরচ উঠে  না। ধানের দাম না বাড়ালে কৃষকের ক্ষতি ছাড়া লাভ নাই।’ এভাবেই আক্ষেপ করে ধানের দাম নিয়ে হতাশা প্রকাশ করেন সদর উপজেলার রুহিয়া পশ্চিম ইউনিয়নের সেনিহাড়ী তালতলী গ্রামের কৃষক আব্দুল জব্বার, রুহিয়া ইউনিয়নের কুজি শহর এলাকার কৃষক আব্দুল হামিদ, ঢোলারহাট ইউনিয়নের সাজ্জাদ।  তাদের মতো ধানের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় রয়েছেন সদর উপজেলার কৃষকরা।




খোঁজ নিয়ে জানা যায়, আবহাওয়া অনুকূলে থাকায় এবার ঠাকুরগাঁওয়ে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। চলতি বছরে লক্ষমাত্রা ছিল  ২৫৫০০ হেক্টর জমি, আর অর্জন  হয়েছে ২৫৫৬০ হেক্টর জমি।

এ পর্যন্ত ধান কর্তন করা হয়েছে  ১৬৯০০ হেক্টর জমি ফলন ৪.৪৩ মেট্রিকটন ধান আবাদকৃত  জমির অর্ধেকেরও বেশি ধান কাটা হয়েছে বলে জানিয়েছেন ঠাকুরগাঁও সদর উপজেলা কৃষি অফিসার কৃষ্ণ রায়।




আগামী ৮-১০ দিনের মধ্যে এলাকায়  শতভাগ ধান কাটা শেষ হবে বলেও জানিয়েছেন এই কর্মকর্তা। সরজমিন উপজেলার বিভিন্ন এলাকায়  গিয়ে দেখা যায়, ধান কাটা, মাড়াই, শুকানো ও গোলায় তুলতে ব্যস্ত রয়েছেন  কিষান-কিষানিরা। ধান কাটাসহ বিভিন্ন ব্যয় নির্বাহ করতে উৎপাদিত ধান বিক্রি করছেন কৃষকরা। খোঁজ নিয়ে জানা যায়, স্থানীয় পাইকার ও বেপারিদের কাছে প্রতি মণ ধান সাড়ে ৮০০ থেকে ৯০০ টাকায় বিক্রি করছেন কৃষকরা। স্থানীয় কৃষকরা জানিয়েছেন, স্থানীয় পাইকারদের সিন্ডিকেটই ধানের এ দাম নির্ধারণ করে দিয়েছে। কৃষকরা নিরুপায় হয়ে তাদের কাছে কম দামে ধান বিক্রি করছেন। কৃষকরা জানান, পুরো এলাকায় এমন দামে ধান বিক্রি করছেন কৃষকরা। 



পাইকারদের একটি সিন্ডিকেট ধানের দাম নির্ধারণ করছে। এতে ধানের ন্যায্য দাম থেকে বঞ্চিত হচ্ছেন তারা। তৃণমূল পর্যায়ের ধানের দাম নির্ধারণের দাবি কৃষকদের।  সদর উপজেলার আখানগর  ইউনিয়নের কৃষক মানিক  বলেন, এক বিঘা জমি চাষ করতে কৃষকের যে খরচ হয়, ধানের এমন কম দামে তা পোষায় না। পাইকাররা ইচ্ছে মতো ধানের দাম নির্ধারণ করেন। পাইকারদের সিন্ডিকেটের জালে  প্রান্তিক  কৃষকরা আটকে গেছেন। ন্যায্য দাম থেকে বঞ্চিত আমরা। প্রতি মণ ধান ১০০০-১২০০ টাকা পেলে কৃষকরা লাভবান হতেন। 


আশা করব সরকার বিষয়টি দেখবেন।  উপজেলার  সেনিহাড়ী তালতলী এলাকার কৃষক আব্দুল জব্বার  বলেন, স্থানীয় পর্যায়ে ধানের সঠিক দাম নির্ধারণ করে দিলে কৃষকরা লাভবান হবেন। এখনই এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেয়া প্রয়োজন। তিনি বলেন আমি  বর্গা  নিয়ে ধান চাষ করেছি তাতে প্রতি বিঘা জমিতে খরচ হয়েছে ৩০-৩২ হাজার টাকা, আর এখন ধান বিক্রি করে সেই খরচ তুলতে কঠিন হয়ে গেছে। 




ঠাকুরগাঁও সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক খন্দকার আবুল বাশার জানান,  চলতি বছরে সারাদেশে আবহাওয়া অনুকূলে থাকায় দেশে বরো ধানের ফলন বেশী হয়েছে এবং দেশের হাওর অঞ্চলেও এ বছর ফলন বেশী এজন্যই ধানের বর্তমান চাহিদা কিছুটা কম, আর বিশেষ করে জুন ক্লোজিং চলছে এজন্য আবার ব্যবসায়িরা ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে কিছুটা সমস্যা হতে পারে তবে জুলাই মাসে ধানের দাম বৃদ্ধি হতে পারে। 


তিনি আরও বলেন বাজারে যেন কোন সিন্ডিকেটের হাতে না যায় এজন্য আমরা মনিটরিং করছি, প্রয়োজনে ধানের বাজার মনিটরিং আরও জোরদার করবে খাদ্য নিয়ন্ত্রক দপ্তর। 
Tags
কৃষি
  • নবীনতর

  • পূর্বতন

আরও দেখান

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

❝আপনি আপনার মতামত দিন, অবশ্যই ভালো রুচিশীল মন্তব্য করুন 🙂 ধন্যবাদ ❞

কলাম

পোস্ট লোড হচ্ছে...
আরও
WhatsApp
Call
Facebook
হোম সর্বশেষ ভিডিও
লাইভ
ছবি
🔔 সর্বশেষ খবর ✕

পোস্ট লোড হচ্ছে...

আনন্দ বিনোদন

6/sidebar/বিনোদন

সর্বাধিক পঠিত সংবাদ

আটোয়ারীতে বেশী দামে জ্বালানি বিক্রি করায় ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা
সংবাদ

আটোয়ারীতে বেশী দামে জ্বালানি বিক্রি করায় ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা

শনিবার, এপ্রিল ০৪, ২০২৬
২৫৬৯ তম আন্তর্জাতিক বৈশাখ দিবস উদযাপন ও বুদ্ধ জয়ন্তী উৎসব ২০২৫ পালিত হলো।

২৫৬৯ তম আন্তর্জাতিক বৈশাখ দিবস উদযাপন ও বুদ্ধ জয়ন্তী উৎসব ২০২৫ পালিত হলো।

মঙ্গলবার, মে ১৩, ২০২৫
রুপপুরস্থ এনপিসিবিএল এর ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাছান এর পদত্যাগের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত।

রুপপুরস্থ এনপিসিবিএল এর ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাছান এর পদত্যাগের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত।

মঙ্গলবার, মে ০৬, ২০২৫
আটোয়ারীতে ঔষধ কোম্পানীর প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত

আটোয়ারীতে ঔষধ কোম্পানীর প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত

সোমবার, মে ১১, ২০২৬
আটোয়ারীতে সাংসদ কর্তৃক খাল খনন কর্মসূচীর উদ্বোধন

আটোয়ারীতে সাংসদ কর্তৃক খাল খনন কর্মসূচীর উদ্বোধন

শনিবার, মে ০৯, ২০২৬

আন্তর্জাতিক সংবাদ

6/sidebar/আন্তর্জাতিক

কৃষি সংবাদ

5/block/কৃষি

জাতীয়

5/megagrid/জাতীয়

ফিচার

6/sidebar/ফিচার

লাইফস্টাইল

5/megagrid/লাইফস্টাইল

খেলা ধুলা

6/sidebar/খেলাধুলা

এখনকার পুযুক্তি

5/megagrid/পুযুক্তি

অপরাধ

6/sidebar/অপরাধ

সংবাদ বিশ্লেষণ

ঠাকুরগাঁওয়ে চুরির মোটরসাইকেল উদ্ধার, ধরা পড়লো দুই কিশোর
অপরাধ

ঠাকুরগাঁওয়ে চুরির মোটরসাইকেল উদ্ধার, ধরা পড়লো দুই কিশোর

শনিবার, আগস্ট ০২, ২০২৫
ঠাকুরগাঁওয়ের একই দিনে একই স্কুলের ৪জন শিক্ষার্থী নিখোঁজ

ঠাকুরগাঁওয়ের একই দিনে একই স্কুলের ৪জন শিক্ষার্থী নিখোঁজ

বুধবার, জুলাই ০১, ২০২৬
বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী বাঁশ শিল্প, টিকে থাকার লড়াইয়ে কারিগররা।

বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী বাঁশ শিল্প, টিকে থাকার লড়াইয়ে কারিগররা।

বৃহস্পতিবার, জুলাই ৩১, ২০২৫
আটোয়ারীতে ঔষধ কোম্পানীর প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত

আটোয়ারীতে ঔষধ কোম্পানীর প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত

সোমবার, মে ১১, ২০২৬
Ekushey Tribune

একুশে ট্রিবিউন
প্রকাশক: শাহাজাদ ইসলাম
সম্পাদক: মোঃ জাহাঙ্গীর আলম
☞ব্লক:৭ , ঠাকুরগাঁও বাংলাদেশ ৫১০১
বিজ্ঞাপন, সংবাদ,ও যোগাযোগ করতে
ই-মেইলঃ sahajadislam2019@gmail.com
Phone +8801721447230

GET IT ON Google Play Download on the App Store
  • হোম
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

Footer Copyright

এই সাইটের লেখা ছবি ভিডিও অনুমতি ব্যতীত অন্য কোথাও প্রকাশ সম্পন্ন বেআইনি- Templates DMCA© সর্বস্বত্ব ® সংরক্ষিত শাহাজাদ ইসলাম✓২০২৬

Contact form