LIVE
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
Ekushey Tribune
  • হোম
  • Image LIVE
  • _Live weather ☁️
  • লগ‌ইন
  • খবর
  • _স্থানিয় সংবাদ
  • _শিক্ষা
  • __রাজনীতি
  • __ধর্ম
  • __আন্তর্জাতিক
  • _খেলাধুলা
  • _বিনোদন
  • আজকে টিভিতে
Type Here to Get Search Results !
সর্বশেষ জাতীয় রাজনীতি অর্থনীতি খেলাধুলা বিনোদন প্রযুক্তি আন্তর্জাতিক
হোমবাংলাদেশনিকলীর পর্যটন এলাকায় অবহেলায় নষ্ট হচ্ছে সরকারি স্থাপনা

নিকলীর পর্যটন এলাকায় অবহেলায় নষ্ট হচ্ছে সরকারি স্থাপনা

0 Ekushey Tribune বুধবার, জুলাই ২৩, ২০২৫

 

স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ

ছবি একুশে ট্রিবিউন 


কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলার জনপ্রিয় পর্যটন কেন্দ্র নিকলী বেড়িবাঁধ এলাকায় ২০২০ সালে পর্যটকদের সুবিধার্থে সরকারি অর্থায়নে নির্মিত হয় তিনটি আধুনিক টয়লেট ও যাত্রী ছাউনি। এ প্রকল্পের উদ্দেশ্য ছিল বেড়িবাঁধে আগত দর্শনার্থীদের স্বাস্থ্যসচেতন ও আরামদায়ক অভিজ্ঞতা নিশ্চিত করা।


কিন্তু দুঃখজনকভাবে, মাত্র কয়েক বছরের ব্যবধানে যাত্রী ছাউনি ও টয়লেটগুলো এখন ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। কোথাও ছাউনির চালার টিন খুলে গেছে, কোথাও মেঝে ফেটে উঠেছে, আর টয়লেটগুলোতে নেই পানির ব্যবস্থা, সেপটিক ট্যাংক ভরাট, পঁচা দুর্গন্ধে এলাকাবাসী ও পর্যটকেরা বিরক্ত।


রক্ষণাবেক্ষণের অভাবে নির্মিত অবকাঠামোগুলো এখন অকার্যকর হয়ে উঠেছে। ফলে পর্যটকরা বাধ্য হয়ে স্থানীয় দোকান বা আশেপাশের বাড়িঘর থেকে জরুরি প্রয়োজন মেটাতে গিয়ে বিড়ম্বনায় পড়ছেন।


এলাকাবাসীর অভিযোগ, "সরকার প্রতিবছর কোটি কোটি টাকা ব্যয়ে উন্নয়ন করছে, কিন্তু রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা সংশ্লিষ্ট কর্মকর্তারা যদি সঠিকভাবে কাজ না করেন, তাহলে এমন অবস্থাই সৃষ্টি হয়।" তারা আরও জানান, "যারা এগুলোর দেখভালের দায়িত্বে রয়েছেন, তাদের চরম অবহেলার কারণেই এমন বেহাল দশা। অথচ সামান্য উদ্যোগ নিলেই এগুলো আবার সচল করা সম্ভব।"


এ বিষয়ে উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে সচেতন মহল বলছে, দ্রুত উদ্যোগ নিয়ে টয়লেট ও ছাউনি মেরামত ও রক্ষণাবেক্ষণের ব্যবস্থা নিতে হবে। তা না হলে নিকলী বেড়িবাঁধের পর্যটন সম্ভাবনা মারাত্মকভাবে ব্যাহত হবে।


পর্যটন বান্ধব পরিবেশ গড়ে তুলতে প্রয়োজন শুধু নির্মাণ নয়, নিয়মিত রক্ষণাবেক্ষণও জরুরি—এটা সময়ের দাবি।



---

Tags
জনদুর্ভোগ বাংলাদেশ
  • নবীনতর

  • পূর্বতন

আরও দেখান

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

❝আপনি আপনার মতামত দিন, অবশ্যই ভালো রুচিশীল মন্তব্য করুন 🙂 ধন্যবাদ ❞

কলাম

পোস্ট লোড হচ্ছে...
আরও
WhatsApp
Call
Facebook
হোম সর্বশেষ ভিডিও
লাইভ
ছবি
🔔 সর্বশেষ খবর ✕

পোস্ট লোড হচ্ছে...

আনন্দ বিনোদন

6/sidebar/বিনোদন

সর্বাধিক পঠিত সংবাদ

২৫৬৯ তম আন্তর্জাতিক বৈশাখ দিবস উদযাপন ও বুদ্ধ জয়ন্তী উৎসব ২০২৫ পালিত হলো।
কলকাতা

২৫৬৯ তম আন্তর্জাতিক বৈশাখ দিবস উদযাপন ও বুদ্ধ জয়ন্তী উৎসব ২০২৫ পালিত হলো।

মঙ্গলবার, মে ১৩, ২০২৫
রুপপুরস্থ এনপিসিবিএল এর ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাছান এর পদত্যাগের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত।

রুপপুরস্থ এনপিসিবিএল এর ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাছান এর পদত্যাগের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত।

মঙ্গলবার, মে ০৬, ২০২৫
বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী বাঁশ শিল্প, টিকে থাকার লড়াইয়ে কারিগররা।

বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী বাঁশ শিল্প, টিকে থাকার লড়াইয়ে কারিগররা।

বৃহস্পতিবার, জুলাই ৩১, ২০২৫
পীরগঞ্জে ইউনিয়ন বিএনপির অফিস উদ্বোধন।

পীরগঞ্জে ইউনিয়ন বিএনপির অফিস উদ্বোধন।

বুধবার, অক্টোবর ২৩, ২০২৪
ঘোড়াঘাটে পানির দরে আলু বিক্রি,পথে বসেছে আলু চাষীরা

ঘোড়াঘাটে পানির দরে আলু বিক্রি,পথে বসেছে আলু চাষীরা

মঙ্গলবার, মে ০৬, ২০২৫

আন্তর্জাতিক সংবাদ

6/sidebar/আন্তর্জাতিক

কৃষি সংবাদ

5/block/কৃষি

জাতীয়

5/megagrid/জাতীয়

ফিচার

6/sidebar/ফিচার

লাইফস্টাইল

5/megagrid/লাইফস্টাইল

খেলা ধুলা

6/sidebar/খেলাধুলা

এখনকার পুযুক্তি

5/megagrid/পুযুক্তি

অপরাধ

6/sidebar/অপরাধ

সংবাদ বিশ্লেষণ

ঠাকুরগাঁওয়ে চুরির মোটরসাইকেল উদ্ধার, ধরা পড়লো দুই কিশোর
অপরাধ

ঠাকুরগাঁওয়ে চুরির মোটরসাইকেল উদ্ধার, ধরা পড়লো দুই কিশোর

শনিবার, আগস্ট ০২, ২০২৫
ঠাকুরগাঁওয়ের একই দিনে একই স্কুলের ৪জন শিক্ষার্থী নিখোঁজ

ঠাকুরগাঁওয়ের একই দিনে একই স্কুলের ৪জন শিক্ষার্থী নিখোঁজ

বুধবার, জুলাই ০১, ২০২৬
বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী বাঁশ শিল্প, টিকে থাকার লড়াইয়ে কারিগররা।

বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী বাঁশ শিল্প, টিকে থাকার লড়াইয়ে কারিগররা।

বৃহস্পতিবার, জুলাই ৩১, ২০২৫
রুগীর টেস্ট এ ভুল রির্পোটের অভিযোগ তোলায় রুগীর স্বজনকে প্রাণ নাশের হুমকি

রুগীর টেস্ট এ ভুল রির্পোটের অভিযোগ তোলায় রুগীর স্বজনকে প্রাণ নাশের হুমকি

শনিবার, আগস্ট ০২, ২০২৫
Ekushey Tribune

একুশে ট্রিবিউন
প্রকাশক: শাহাজাদ ইসলাম
সম্পাদক: মোঃ জাহাঙ্গীর আলম
☞ব্লক:৭ , ঠাকুরগাঁও বাংলাদেশ ৫১০১
বিজ্ঞাপন, সংবাদ,ও যোগাযোগ করতে
ই-মেইলঃ sahajadislam2019@gmail.com
Phone +8801721447230

GET IT ON Google Play Download on the App Store
  • হোম
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

Footer Copyright

এই সাইটের লেখা ছবি ভিডিও অনুমতি ব্যতীত অন্য কোথাও প্রকাশ সম্পন্ন বেআইনি- Templates DMCA© সর্বস্বত্ব ® সংরক্ষিত শাহাজাদ ইসলাম✓২০২৬

Contact form