LIVE
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
Ekushey Tribune
  • হোম
  • Image LIVE
  • _Live weather ☁️
  • লগ‌ইন
  • খবর
  • _স্থানিয় সংবাদ
  • _শিক্ষা
  • __রাজনীতি
  • __ধর্ম
  • __আন্তর্জাতিক
  • _খেলাধুলা
  • _বিনোদন
  • আজকে টিভিতে
Type Here to Get Search Results !
সর্বশেষ জাতীয় রাজনীতি অর্থনীতি খেলাধুলা বিনোদন প্রযুক্তি আন্তর্জাতিক
হোমসংবাদমির্জা ফখরুলের ভাইয়ের উপর হামলা ছিলো পূর্বপরিকল্পিত হামলাকারীরা ডাকাত দলের সদস্য

মির্জা ফখরুলের ভাইয়ের উপর হামলা ছিলো পূর্বপরিকল্পিত হামলাকারীরা ডাকাত দলের সদস্য

0 Ekushey Tribune সোমবার, জুলাই ২১, ২০২৫

মাহামুদ আহসান হাবিব, ঠাকুরগাঁও প্রতিনিধি।

ছবি একুশে ট্রিবিউন 


ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সম্মেলনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বিএনপির মহাসচীব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোটভাই মির্জা ফয়সল আমিনের ওপর হামলাটি ছিলো পূর্ব পরিকল্পিত।


গত ১২ জুলাই বালিয়াডাঙ্গী উপজেলার সমিরউদ্দিন স্মৃতি কলেজ মাঠে উপজেলা বিএনপির সম্মেলন শেষে হামলা ও গাড়ি ভাঙচুড়ের এ ঘটনা ঘটে। হামলাকারীরা প্রত্যেকেই চিহ্নিত ডাকাত দলের সদস্য বলে জানাযায়।

এ ঘটনার এক সপ্তাহ পরেই হামলাকারীদের প্রধান লাল চাঁন ওরফে নবাব (৩০) কে উপজেলার রুপগঞ্জ এলাকায় রাস্তায় ডাকাতিকালে দেশীয় ধারালো অস্ত্রসহ আটক করে এবং ৯৯৯ এ কল করে তাকে পুলিশে সোপর্দ করে স্থানীয় লোকজন। লাল চাঁন বালিয়াডাঙ্গী উপজেলার আলমগীর হোসেনের ছেলে বলে । এ ব্যাপারে বালিয়াডাঙ্গী উপজেলার সর্বমঙ্গলা গ্রামের রব্বানী আলীর ছেলে ভুক্তভোগী রনি হোসেন (২৪) বাদী হয়ে বালিয়াডাঙ্গী থানায় একটি মামলা দায়ের করেন।


ভুক্তভোগী রনি হোসেন ও প্রত্যক্ষদর্শীদের কাছে জানাযায়, লাল চাঁন ওরফে নবাব এলাকায় একটি ত্রাসের পরিবেশ সৃষ্টি করে রেখেছিলো। ভয়ে কেউ কথা বলতে পারতোনা তার বিরুদ্ধে। সে হর হামেশাই এ ধরনের লুটতরাজ, চাঁদাবাজি ও ডাকাতির মত ঘটনা ঘটিয়ে আসছিলো। আর বিগত সরকারের নেতারা ছাড়াও তাকে শেল্টার দিয়ে আসছিলো উপজেলা বিএনপির সৈয়দ আলম ও মাহবুবুর রহমান। তাই অপরাধ করার পরও সে আইনের হাত থেকে বেঁচে যেতো।


নাম প্রকাশে অনিচ্ছুক বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির নেতাকর্মীরা জানান, এ উপজেলাটিতে পলাতক ফ্যাসিস্ট সরকারের শাসনামলে বিএনপির সব নেতা কর্মীদের ওপর যথেষ্ট অত্যাচার নিপিড়ণ চালানো হয়। তাদের দোসররা এখনো চায়না এখানে বিএনপির একটি সুসজ্জিত কমিটি হোক । তাই এ ধরনের হামলার মত ঘটনা তারা ঘটিয়েছে। সঠিক বিচার না হলে এর পুনরাবৃত্তি তারা করতেই থাকবে।


হামলার বিষয়ে পরবর্তীতে গত ১৩ জুলাই সংবাদ সম্মেলন করে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক পয়গাম আলী লিখিত বক্তব্যে জানান, নির্বাচনী ফলাফল ঘোষণার আগেই অ্যাড. সৈয়দ আলম ও ড. মাহবুবর রহমানের নেতৃত্বে তাদের সমর্থকরা গণনা কক্ষে প্রবেশ করে ব্যালট বক্স ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং নেতাদের জোর করে ফলাফল ঘোষণায় বাধ্য করতে চায়। এই সময় নেত্রীবৃন্দকে প্রায় চার ঘণ্টা অবরুদ্ধ করে রাখা হয়। পুলিশ ও সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। গণনাকক্ষে উপস্থিত মির্জা ফয়সল আমীন পরিস্থিতি বিবেচনায় কৌশলে নেতৃবৃন্দকে উদ্ধার করেন।”



বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার জানান, এ ব্যপারে ডাকাতির সময় ধৃত লাল চাঁন ওরফে নবাব (৩০) কে ডাকাতির মামলায় জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং তার সহযোগীদের ধরতে আমাদের নিয়মিত অভিযান চলমান রয়েছে। তবে তাদের বিষয়ে বা মির্জা ফয়সলের ওপর হামলার ঘটনায় বিএনপির পক্ষ থেকে এখনো কোন মামলা হয়নি।

Tags
ঠাকুরগাঁও বিএনপি সংবাদ
  • নবীনতর

  • পূর্বতন

আরও দেখান

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

❝আপনি আপনার মতামত দিন, অবশ্যই ভালো রুচিশীল মন্তব্য করুন 🙂 ধন্যবাদ ❞

কলাম

পোস্ট লোড হচ্ছে...
আরও
WhatsApp
Call
Facebook
হোম সর্বশেষ ভিডিও
লাইভ
ছবি
🔔 সর্বশেষ খবর ✕

পোস্ট লোড হচ্ছে...

আনন্দ বিনোদন

6/sidebar/বিনোদন

সর্বাধিক পঠিত সংবাদ

২৫৬৯ তম আন্তর্জাতিক বৈশাখ দিবস উদযাপন ও বুদ্ধ জয়ন্তী উৎসব ২০২৫ পালিত হলো।
কলকাতা

২৫৬৯ তম আন্তর্জাতিক বৈশাখ দিবস উদযাপন ও বুদ্ধ জয়ন্তী উৎসব ২০২৫ পালিত হলো।

মঙ্গলবার, মে ১৩, ২০২৫
রুপপুরস্থ এনপিসিবিএল এর ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাছান এর পদত্যাগের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত।

রুপপুরস্থ এনপিসিবিএল এর ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাছান এর পদত্যাগের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত।

মঙ্গলবার, মে ০৬, ২০২৫
বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী বাঁশ শিল্প, টিকে থাকার লড়াইয়ে কারিগররা।

বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী বাঁশ শিল্প, টিকে থাকার লড়াইয়ে কারিগররা।

বৃহস্পতিবার, জুলাই ৩১, ২০২৫
পীরগঞ্জে ইউনিয়ন বিএনপির অফিস উদ্বোধন।

পীরগঞ্জে ইউনিয়ন বিএনপির অফিস উদ্বোধন।

বুধবার, অক্টোবর ২৩, ২০২৪
ঘোড়াঘাটে পানির দরে আলু বিক্রি,পথে বসেছে আলু চাষীরা

ঘোড়াঘাটে পানির দরে আলু বিক্রি,পথে বসেছে আলু চাষীরা

মঙ্গলবার, মে ০৬, ২০২৫

আন্তর্জাতিক সংবাদ

6/sidebar/আন্তর্জাতিক

কৃষি সংবাদ

5/block/কৃষি

জাতীয়

5/megagrid/জাতীয়

ফিচার

6/sidebar/ফিচার

লাইফস্টাইল

5/megagrid/লাইফস্টাইল

খেলা ধুলা

6/sidebar/খেলাধুলা

এখনকার পুযুক্তি

5/megagrid/পুযুক্তি

অপরাধ

6/sidebar/অপরাধ

সংবাদ বিশ্লেষণ

ঠাকুরগাঁওয়ে চুরির মোটরসাইকেল উদ্ধার, ধরা পড়লো দুই কিশোর
অপরাধ

ঠাকুরগাঁওয়ে চুরির মোটরসাইকেল উদ্ধার, ধরা পড়লো দুই কিশোর

শনিবার, আগস্ট ০২, ২০২৫
ঠাকুরগাঁওয়ের একই দিনে একই স্কুলের ৪জন শিক্ষার্থী নিখোঁজ

ঠাকুরগাঁওয়ের একই দিনে একই স্কুলের ৪জন শিক্ষার্থী নিখোঁজ

বুধবার, জুলাই ০১, ২০২৬
বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী বাঁশ শিল্প, টিকে থাকার লড়াইয়ে কারিগররা।

বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী বাঁশ শিল্প, টিকে থাকার লড়াইয়ে কারিগররা।

বৃহস্পতিবার, জুলাই ৩১, ২০২৫
রুগীর টেস্ট এ ভুল রির্পোটের অভিযোগ তোলায় রুগীর স্বজনকে প্রাণ নাশের হুমকি

রুগীর টেস্ট এ ভুল রির্পোটের অভিযোগ তোলায় রুগীর স্বজনকে প্রাণ নাশের হুমকি

শনিবার, আগস্ট ০২, ২০২৫
Ekushey Tribune

একুশে ট্রিবিউন
প্রকাশক: শাহাজাদ ইসলাম
সম্পাদক: মোঃ জাহাঙ্গীর আলম
☞ব্লক:৭ , ঠাকুরগাঁও বাংলাদেশ ৫১০১
বিজ্ঞাপন, সংবাদ,ও যোগাযোগ করতে
ই-মেইলঃ sahajadislam2019@gmail.com
Phone +8801721447230

GET IT ON Google Play Download on the App Store
  • হোম
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

Footer Copyright

এই সাইটের লেখা ছবি ভিডিও অনুমতি ব্যতীত অন্য কোথাও প্রকাশ সম্পন্ন বেআইনি- Templates DMCA© সর্বস্বত্ব ® সংরক্ষিত শাহাজাদ ইসলাম✓২০২৬

Contact form