LIVE
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
Ekushey Tribune
  • হোম
  • Image LIVE
  • _Live weather ☁️
  • লগ‌ইন
  • খবর
  • _স্থানিয় সংবাদ
  • _শিক্ষা
  • __রাজনীতি
  • __ধর্ম
  • __আন্তর্জাতিক
  • _খেলাধুলা
  • _বিনোদন
  • আজকে টিভিতে
Type Here to Get Search Results !
সর্বশেষ জাতীয় রাজনীতি অর্থনীতি খেলাধুলা বিনোদন প্রযুক্তি আন্তর্জাতিক
হোমঅপরাধওষুধ কিনতে বেরিয়ে সংঘবদ্ধ ধর্ষণ নারী সহ গ্রেপ্তার ২

ওষুধ কিনতে বেরিয়ে সংঘবদ্ধ ধর্ষণ নারী সহ গ্রেপ্তার ২

0 শাহাজাদ ইসলাম শনিবার, আগস্ট ২৩, ২০২৫
ছবি একুশে ট্রিবিউন 



ঠাকুরগাঁও সদরের ভুল্লী বাজারে ওষুধ কিনতে বেরিয়ে এক গৃহবধূ সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২২ আগস্ট) দিবাগত রাতে ওই গৃহবধূর স্বামী থানায় বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। পরে অভিযান চালিয়ে অভিযুক্তদের মধ্যে দুজনকে গ্রেপ্তার করেন পুলিশ।

এর আগে, গত মঙ্গলবার দুপুরে ওই এলাকার কুমারপুর কলেজপাড়ার ইসরাত জাহান নাসরিনের বাড়িতে এই ধর্ষণের ঘটনাটি ঘটে।



আসামিরা হলেন ভুল্লী কুমারপুর এলাকার ক্ষেণপাড়া গ্রামের বাসিন্দা মৃত জামাল উদ্দীনের ছেলে হামিদুর রহমান (৫২), একই গ্রামের মৃত রজব প্রাচে উদ্দীনের ছেলে জাহেরুল ইসলাম (৪৮) এবং ভুল্লী কলেজপাড়া এলাকার মো. নাসির উদ্দীনের মেয়ে ইসরাত জাহান নাসরিন (২৩)। এদের মধ্যে রাতেই হামিদুর রহমান ও ইসরাত জাহান নাসরিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মামলা সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ওই গৃহবধূ কিছুটা মানসিক বিকারগ্রস্ত হওয়ায় প্রতিবেশী হামিদুর রহমান ও জাহেরুল ইসলাম প্রায়ই তাকে রাস্তায় কু-প্রস্তাব দিত। গত মঙ্গলবার সকাল ১০টার দিকে ওই গৃহবধূ ওষুধ কেনার জন্য ভুল্লী বাজারে গেলে আসামিরা তাকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে। গৃহবধূ যেতে না চাইলে তারা জোর করে একটি অটোরিকশায় তুলে তাকে খোশবাজারে নিয়ে যায়। এরপর একটি দোকানে পাউরুটি ও চা খাওয়ায়। তারপর আসামিরা গৃহবধূকে মোটরসাইকেলে করে বালিয়া ইউনিয়নের জ্বীনের মসজিদে নিয়ে যায়। পরে জাহেরুল ইসলাম ভিকটিমকে একটি অটোভ্যানে করে কুমারপুর কলেজপাড়ার ইসরাত জাহান নাসরিনের বাড়িতে নিয়ে যায় এবং ইসরাত জাহান নাসরিনের সহায়তায় তার বাড়িতেই হামিদুর ও জাহেরুল জোরপূর্বকভাবে পালাক্রমে ধর্ষণ করে।


পরে ওই নারী বাড়ি ফিরে পরিবারের সদস্যদের ঘটনাটি জানান। এ ঘটনার সময় ভিকটিমের স্বামী বাড়িতে ছিলেন না। এ সুযোগে আসামিরা বিষয়টি মীমাংসার জন্য চাপ দেয়। ভিকটিম তাদের প্রস্তাবে রাজি না হয়ে স্বামীর সঙ্গে থানা পুলিশের দ্বারস্থ হন। এরপর পুলিশ ঘটনাটি জানতে পেরে রাতে অভিযুক্তদের গ্রেপ্তার করে।


ভুক্তভোগী ওই গৃহবধূর স্বামী অভিযোগ করে বলেন, আমি কাজের জন্য কুমিল্লায় থাকায় এই সুযোগে হামিদুর ও জাহেরুল আমার স্ত্রীর সঙ্গে জঘন্যতম কাজ করে। আমার স্ত্রী একটু মানসিক সমস্যাগ্রস্ত। এরকম জঘন্য কাজ করার পরেও কিছু লোক আপসের জন্য প্রস্তাব দেয়। আমি আসামিদের দৃষ্টান্তমূলক বিচার চাই।

ভুল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ বিষয়ে ভুল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম সরকার বলেন, গৃহবধূকে পালাক্রমে ধর্ষণের ঘটনায় লিখিত অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক আরেক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Tags
অপরাধ
  • নবীনতর

  • পূর্বতন

আরও দেখান

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

❝আপনি আপনার মতামত দিন, অবশ্যই ভালো রুচিশীল মন্তব্য করুন 🙂 ধন্যবাদ ❞

কলাম

পোস্ট লোড হচ্ছে...
আরও
WhatsApp
Call
Facebook
হোম সর্বশেষ ভিডিও
লাইভ
ছবি
🔔 সর্বশেষ খবর ✕

পোস্ট লোড হচ্ছে...

আনন্দ বিনোদন

6/sidebar/বিনোদন

সর্বাধিক পঠিত সংবাদ

২৫৬৯ তম আন্তর্জাতিক বৈশাখ দিবস উদযাপন ও বুদ্ধ জয়ন্তী উৎসব ২০২৫ পালিত হলো।
কলকাতা

২৫৬৯ তম আন্তর্জাতিক বৈশাখ দিবস উদযাপন ও বুদ্ধ জয়ন্তী উৎসব ২০২৫ পালিত হলো।

মঙ্গলবার, মে ১৩, ২০২৫
রুপপুরস্থ এনপিসিবিএল এর ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাছান এর পদত্যাগের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত।

রুপপুরস্থ এনপিসিবিএল এর ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাছান এর পদত্যাগের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত।

মঙ্গলবার, মে ০৬, ২০২৫
বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী বাঁশ শিল্প, টিকে থাকার লড়াইয়ে কারিগররা।

বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী বাঁশ শিল্প, টিকে থাকার লড়াইয়ে কারিগররা।

বৃহস্পতিবার, জুলাই ৩১, ২০২৫
পীরগঞ্জে ইউনিয়ন বিএনপির অফিস উদ্বোধন।

পীরগঞ্জে ইউনিয়ন বিএনপির অফিস উদ্বোধন।

বুধবার, অক্টোবর ২৩, ২০২৪
ঘোড়াঘাটে পানির দরে আলু বিক্রি,পথে বসেছে আলু চাষীরা

ঘোড়াঘাটে পানির দরে আলু বিক্রি,পথে বসেছে আলু চাষীরা

মঙ্গলবার, মে ০৬, ২০২৫

আন্তর্জাতিক সংবাদ

6/sidebar/আন্তর্জাতিক

কৃষি সংবাদ

5/block/কৃষি

জাতীয়

5/megagrid/জাতীয়

ফিচার

6/sidebar/ফিচার

লাইফস্টাইল

5/megagrid/লাইফস্টাইল

খেলা ধুলা

6/sidebar/খেলাধুলা

এখনকার পুযুক্তি

5/megagrid/পুযুক্তি

অপরাধ

6/sidebar/অপরাধ

সংবাদ বিশ্লেষণ

ঠাকুরগাঁওয়ে চুরির মোটরসাইকেল উদ্ধার, ধরা পড়লো দুই কিশোর
অপরাধ

ঠাকুরগাঁওয়ে চুরির মোটরসাইকেল উদ্ধার, ধরা পড়লো দুই কিশোর

শনিবার, আগস্ট ০২, ২০২৫
ঠাকুরগাঁওয়ের একই দিনে একই স্কুলের ৪জন শিক্ষার্থী নিখোঁজ

ঠাকুরগাঁওয়ের একই দিনে একই স্কুলের ৪জন শিক্ষার্থী নিখোঁজ

বুধবার, জুলাই ০১, ২০২৬
বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী বাঁশ শিল্প, টিকে থাকার লড়াইয়ে কারিগররা।

বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী বাঁশ শিল্প, টিকে থাকার লড়াইয়ে কারিগররা।

বৃহস্পতিবার, জুলাই ৩১, ২০২৫
রুগীর টেস্ট এ ভুল রির্পোটের অভিযোগ তোলায় রুগীর স্বজনকে প্রাণ নাশের হুমকি

রুগীর টেস্ট এ ভুল রির্পোটের অভিযোগ তোলায় রুগীর স্বজনকে প্রাণ নাশের হুমকি

শনিবার, আগস্ট ০২, ২০২৫
Ekushey Tribune

একুশে ট্রিবিউন
প্রকাশক: শাহাজাদ ইসলাম
সম্পাদক: মোঃ জাহাঙ্গীর আলম
☞ব্লক:৭ , ঠাকুরগাঁও বাংলাদেশ ৫১০১
বিজ্ঞাপন, সংবাদ,ও যোগাযোগ করতে
ই-মেইলঃ sahajadislam2019@gmail.com
Phone +8801721447230

GET IT ON Google Play Download on the App Store
  • হোম
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

Footer Copyright

এই সাইটের লেখা ছবি ভিডিও অনুমতি ব্যতীত অন্য কোথাও প্রকাশ সম্পন্ন বেআইনি- Templates DMCA© সর্বস্বত্ব ® সংরক্ষিত শাহাজাদ ইসলাম✓২০২৬

Contact form