LIVE
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
Ekushey Tribune
  • হোম
  • Image LIVE
  • _Live weather ☁️
  • লগ‌ইন
  • খবর
  • _স্থানিয় সংবাদ
  • _শিক্ষা
  • __রাজনীতি
  • __ধর্ম
  • __আন্তর্জাতিক
  • _খেলাধুলা
  • _বিনোদন
  • আজকে টিভিতে
Type Here to Get Search Results !
সর্বশেষ জাতীয় রাজনীতি অর্থনীতি খেলাধুলা বিনোদন প্রযুক্তি আন্তর্জাতিক
হোমকলকাতাপশ্চিমবঙ্গ মিড ডে মিল কর্মী ও যৌথ সংগ্রাম কমিটির ডাকে বিভিন্ন দাবী নিয়ে --নবান্ন অভিযান।

পশ্চিমবঙ্গ মিড ডে মিল কর্মী ও যৌথ সংগ্রাম কমিটির ডাকে বিভিন্ন দাবী নিয়ে --নবান্ন অভিযান।

0 শাহাজাদ ইসলাম মঙ্গলবার, আগস্ট ২৬, ২০২৫

ছবি একুশে ট্রিবিউন 



আজ ২৬ শে আগস্ট মঙ্গলবার, ঠিক দুপুর বারোটায়, পশ্চিমবঙ্গ সংগ্রামী রন্ধন কর্মী ও পশ্চিমবঙ্গ মিড ডে মিল কর্মী এবং সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়ন এর উদ্যোগে বিভিন্ন দাবী নিয়ে কয়েক হাজার মিড ডে মিল কর্মী একত্রিত হয়ে নবান্ন অভিযান করলেন।  


আজকের এই নবান্ন অভিযানে নেতৃত্ব দেন, রাজ্য সম্পাদিকা ইসমত আরা খাতুন, মধুমিতা ব্যানার্জি, নীলাঞ্জনা কর সহ অন্যান্যরা। 


ঠিক দুপুর বারোটায়, তিনটি সংগঠনের ডাকা আজকের নবান্ন অভিযান এর উদ্দেশ্যে, মিছিল করে জমায়েত হন কলকাতার সুবোধ মল্লিক স্কোয়ারে, মিছিল আসে হাওড়া ও শিয়ালদা স্টেশন থেকে, প্রায় পাঁচ থেকে ছয় হাজার মিড ডে মিল কর্মী পায়ে পা মিলিয়ে বিভিন্ন দাবীর নিয়ে শ্লোগান দিতে দিতে তারা সুবোধ মল্লিক স্কোয়ারে জমায়েত হন, এবং একটা নাগাদ সুবোধ মল্লিক স্কোয়ার থেকে মিছিল শুরু করে এস এন ব্যানার্জি রোড ধরে নবান্ন অভিযানের উদ্দেশ্যে এগোতে থাকলে, কলকাতা কর্পোরেশনের সামনে কয়েকশো পুলিশ ব্যারিকেড করে আটকে দেন তাদের মিছিল, অনেক আগে থেকেই প্রশাসনের তরফ থেকে ব্যারিকেট দেওয়া শুরু হয়। এবং প্রশাসনের অফিসাররা ব্যারিকেডের সামনে উপস্থিত ছিলেন। 


মিছিল ব্যারিকেডের সামনে আসলে এবং মিছিলকে আটকে দিলে, মিড ডে মিল কর্মীরা , ব্যারিকেট ভাঙার চেষ্টা করেন এবং প্রশাসনের উদ্দেশ্যে বিভিন্ন স্লোগান দিতে থাকেন, তাহারা বলেন আমরা ন্যায্য দাবী নিয়ে মুখ্যমন্ত্রী সহিত দেখা করতে চাই। আমাদের কেন আটকে দেওয়া হলো ,আর মুখ্যমন্ত্রী কেন আমাদের সাথে দেখা করছেন না বা আলোচনায় বসছেন না। কিসের এত ভয়, তবে আজ আপনাদের পরিষ্কার করে জানিয়ে দিতে চাই, যদি মুখ্যমন্ত্রী আমাদের দাবী না মানেন এবং আমাদেরকে মুখ্যমন্ত্রী সহিত দেখা করতে না দেওয়া হয়, এমনকি আমাদের ডেপুটেশন যদি মুখ্যমন্ত্রী কাছে বা সেক্রেটারীর কাছে না পৌঁছায়, আমাদের নবান্নতে না যেতে দেওয়া হয় , আমরা রাস্তা অবরুদ্ধ করে দেবো, আমরা রাস্তার উপর বসে পরবো, আমরা অন্য কারো হাতে ডেপুটেশন দেব না, প্রতিবারে আমাদেরকে ভাঁওতা দেওয়া হয়েছে । আর আমরা ভাঁওতা শুনতে চাই না, পুলিশ অফিসারদের সরাসরি জানিয়ে দেন, 


আমাদের দাবী..... পুজোতে বোনাস দিতে হবে, দশ মাসের মজুরি আমরা নেব না, আমাদের মজুরি বারো মাস দিতে হবে। ২৫ জন ছাত্র ছাত্রী পিছু ন্যূনতম তিনজন রন্ধন কর্মী নিয়োগ করতে হবে, অবসরকালীন অনুদান আমাদের দিতে হবে, আমাদের সরকারি স্বীকৃতি ও ন্যূনতম সরকারি মজুরী দিতে হবে।, ছাত্র-ছাত্রীদের মাথাপিছু দৈনিক বরাদ্দ বৃদ্ধি এবং সরকারি স্কুল বাঁচাতে হবে। আমাদেরকে দিয়ে কোনভাবে অন্য কাজ করানো চলবে না।


তাহারা বলেন পশ্চিমবঙ্গের সরকারি নথিভূক্ত 2.33 লাখ স্বনির্ভর দল মিলে যা প্রায় ৮ লাখ মিড ডে মিল প্রকল্পের বন্ধন কর্মী , কুড়ি বছরের অধিক লাখ লাখ ছাত্রছাত্রীদের দুপুরের টাটকা খাবার তুলে দিচ্ছেন, কেন্দ্রীয় সরকার ২০১১ সালে মাথাপিছু মাসিক এক হাজার টাকা বরাদ্দ করে রেখেছেন যার মধ্যে মাত্র ৬০০ টাকা কেন্দ্র দেয়। আমরা বহু আন্দোলন করার পর ২০২৪ সাল থেকে ২০০০ টাকা মাথাপিছু বরাদ্দ হয়েছে, কেন্দ্রের 600 ও রাজ্যের ১৪০০ টাকা। তাহারা জানান দেশের অধিকাংশ রাজ্য 3000 থেকে 12 হাজার টাকা পর্যন্ত মাথাপিছু দিচ্ছেন, এ রাজ্যে শুধু টাকার অভাব, তাও আবার 10 মাসের মজুরি দিচ্ছেন দুমাস দিচ্ছেন না। আমরা পুরো ১২ মাসের মজুরি চাই।। এমনকি তারা বলেন আমাদেরকে দিয়ে বাথরুম পর্যন্ত পরিষ্কার করানো হচ্ছে, শুধু তাই নয় খাবারের গুণমান অনেকটাই নিচে। এমনকি স্কুলের স্কুলে প্রয়োজনীয় শিক্ষকের অভাব, নিয়োগ দুর্নীতি জনিত ছাঁটাই প্রভৃতি কারণে সরকারি শিক্ষা এক গভীর সংকটের মুখে সম্মুখীন হয়েছে।।


আমরা সরাসরি মাননীয় মুখ্যমন্ত্রী কে আবারো জানাতে চাই। যদি আপনি আমাদের দাবি পূরণ না করেন আগামী দিনে আমরা মিড ডে মিল কর্মী সমস্ত কাজ বন্ধ করে দেব, 


আপনি খেলা মেলায় টাকা খরচা করতে পারছেন, মন্ত্রী নেতাদের মাইনে বাড়িয়ে চলেছেন, দুর্গা পূজোয় এক লাখ দশ হাজার করে দিচ্ছেন, অথচ যারা রোদে ঘামে জল ঝরে সারাদিন পরিশ্রম করে ছেলেদের মুখে অন্য রান্না করে তুলে দেন। তাদের দাবি পূরণ হচ্ছে না, তাহারা সবকিছু থেকে বঞ্চিত হচ্ছে, এমনকি ২০০০ টাকায় কার চলে, কোন পরিবারের সংসার চলতে পারে, আমাদেরও ছেলে-মেয়ে আছে, তাদের মুখে দুটো অন্ন তুলে দিতে হয়।, তাই আমরা বাধ্য হয়েছি এই আন্দোলন করতে। যদি আমাদের দাবী না মানেন, আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনের পথে যাব। আমাদের ন্যায্য দাবী আদায় করে নেব। 


রিপোর্টার , সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা, পশ্চিমবঙ্গ

Tags
কলকাতা
  • নবীনতর

  • পূর্বতন

আরও দেখান

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

❝আপনি আপনার মতামত দিন, অবশ্যই ভালো রুচিশীল মন্তব্য করুন 🙂 ধন্যবাদ ❞

কলাম

পোস্ট লোড হচ্ছে...
আরও
WhatsApp
Call
Facebook
হোম সর্বশেষ ভিডিও
লাইভ
ছবি
🔔 সর্বশেষ খবর ✕

পোস্ট লোড হচ্ছে...

আনন্দ বিনোদন

6/sidebar/বিনোদন

সর্বাধিক পঠিত সংবাদ

২৫৬৯ তম আন্তর্জাতিক বৈশাখ দিবস উদযাপন ও বুদ্ধ জয়ন্তী উৎসব ২০২৫ পালিত হলো।
কলকাতা

২৫৬৯ তম আন্তর্জাতিক বৈশাখ দিবস উদযাপন ও বুদ্ধ জয়ন্তী উৎসব ২০২৫ পালিত হলো।

মঙ্গলবার, মে ১৩, ২০২৫
রুপপুরস্থ এনপিসিবিএল এর ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাছান এর পদত্যাগের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত।

রুপপুরস্থ এনপিসিবিএল এর ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাছান এর পদত্যাগের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত।

মঙ্গলবার, মে ০৬, ২০২৫
বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী বাঁশ শিল্প, টিকে থাকার লড়াইয়ে কারিগররা।

বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী বাঁশ শিল্প, টিকে থাকার লড়াইয়ে কারিগররা।

বৃহস্পতিবার, জুলাই ৩১, ২০২৫
পীরগঞ্জে ইউনিয়ন বিএনপির অফিস উদ্বোধন।

পীরগঞ্জে ইউনিয়ন বিএনপির অফিস উদ্বোধন।

বুধবার, অক্টোবর ২৩, ২০২৪
ঘোড়াঘাটে পানির দরে আলু বিক্রি,পথে বসেছে আলু চাষীরা

ঘোড়াঘাটে পানির দরে আলু বিক্রি,পথে বসেছে আলু চাষীরা

মঙ্গলবার, মে ০৬, ২০২৫

আন্তর্জাতিক সংবাদ

6/sidebar/আন্তর্জাতিক

কৃষি সংবাদ

5/block/কৃষি

জাতীয়

5/megagrid/জাতীয়

ফিচার

6/sidebar/ফিচার

লাইফস্টাইল

5/megagrid/লাইফস্টাইল

খেলা ধুলা

6/sidebar/খেলাধুলা

এখনকার পুযুক্তি

5/megagrid/পুযুক্তি

অপরাধ

6/sidebar/অপরাধ

সংবাদ বিশ্লেষণ

ঠাকুরগাঁওয়ে চুরির মোটরসাইকেল উদ্ধার, ধরা পড়লো দুই কিশোর
অপরাধ

ঠাকুরগাঁওয়ে চুরির মোটরসাইকেল উদ্ধার, ধরা পড়লো দুই কিশোর

শনিবার, আগস্ট ০২, ২০২৫
ঠাকুরগাঁওয়ের একই দিনে একই স্কুলের ৪জন শিক্ষার্থী নিখোঁজ

ঠাকুরগাঁওয়ের একই দিনে একই স্কুলের ৪জন শিক্ষার্থী নিখোঁজ

বুধবার, জুলাই ০১, ২০২৬
বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী বাঁশ শিল্প, টিকে থাকার লড়াইয়ে কারিগররা।

বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী বাঁশ শিল্প, টিকে থাকার লড়াইয়ে কারিগররা।

বৃহস্পতিবার, জুলাই ৩১, ২০২৫
রুগীর টেস্ট এ ভুল রির্পোটের অভিযোগ তোলায় রুগীর স্বজনকে প্রাণ নাশের হুমকি

রুগীর টেস্ট এ ভুল রির্পোটের অভিযোগ তোলায় রুগীর স্বজনকে প্রাণ নাশের হুমকি

শনিবার, আগস্ট ০২, ২০২৫
Ekushey Tribune

একুশে ট্রিবিউন
প্রকাশক: শাহাজাদ ইসলাম
সম্পাদক: মোঃ জাহাঙ্গীর আলম
☞ব্লক:৭ , ঠাকুরগাঁও বাংলাদেশ ৫১০১
বিজ্ঞাপন, সংবাদ,ও যোগাযোগ করতে
ই-মেইলঃ sahajadislam2019@gmail.com
Phone +8801721447230

GET IT ON Google Play Download on the App Store
  • হোম
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

Footer Copyright

এই সাইটের লেখা ছবি ভিডিও অনুমতি ব্যতীত অন্য কোথাও প্রকাশ সম্পন্ন বেআইনি- Templates DMCA© সর্বস্বত্ব ® সংরক্ষিত শাহাজাদ ইসলাম✓২০২৬

Contact form