LIVE
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
Ekushey Tribune
  • হোম
  • Image LIVE
  • _Live weather ☁️
  • লগ‌ইন
  • খবর
  • _স্থানিয় সংবাদ
  • _শিক্ষা
  • __রাজনীতি
  • __ধর্ম
  • __আন্তর্জাতিক
  • _খেলাধুলা
  • _বিনোদন
  • আজকে টিভিতে
Type Here to Get Search Results !
সর্বশেষ জাতীয় রাজনীতি অর্থনীতি খেলাধুলা বিনোদন প্রযুক্তি আন্তর্জাতিক
হোমসংবাদঠাকুরগাঁওয়ে দ্বাদশ জাতীয় নির্বাচনে ১৪ প্রার্থীর মধ্যে ৯ জনের জামানত বাজেয়াপ্ত

ঠাকুরগাঁওয়ে দ্বাদশ জাতীয় নির্বাচনে ১৪ প্রার্থীর মধ্যে ৯ জনের জামানত বাজেয়াপ্ত

0 শাহাজাদ ইসলাম মঙ্গলবার, জানুয়ারি ০৯, ২০২৪

মোঃফাহিম হোসাইন ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

বিডিসি অনলাইন 


ঠাকুরগাঁও : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁওয়ের ৩টি আসন থেকে ১৪ জন প্রার্থী অংশগ্রহণ করেছিলেন। তাদের মধ্যে ৯ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে


ঠাকুরগাঁও জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মাহবুবুর রহমানের সই করা বার্তাশিট বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে।


বার্তাশিট থেকে দেখা যায়, এবার জাতীয় সংসদ নির্বাচনে এই জেলার তিনটি আসনে এমপি পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন মোট ১৪ জন। এদের মধ্যে ঠাকুরগাঁও-১ আসনে ৫ জন, ঠাকুরগাঁও-২ আসনে ৫ জন এবং ঠাকুরগাঁও-৩ আসনে ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। তাদের মধ্যে বিভিন্ন দলীয় প্রতীকে ১০ জন ও ৪ জন স্বতন্ত্র প্রার্থী।


নির্বাচন কমিশনের বিধিমালা অনুযায়ী কোনো প্রার্থীকে জামানত রক্ষা করতে হলে মোট বৈধ ভোটের ৮ ভাগের এক ভাগ পেতে হবে। সে হিসাবে ঠাকুরগাঁও-১ আসনে জয়ী প্রার্থীর বিপরীতে সবাই তাদের জামানত হারিয়েছেন।



ঠাকুরগাঁও-১ আসনে প্রার্থী ছিলেন ৫ জন, জামানত হরিয়েছেন ৪ জন। এই আসনে সর্বমোট বৈধ ভোট পড়ে ২ লাখ ৩০ হাজার ৫৯৪টি। এর মধ্যে ২ লাখ ৫ হাজার ৩১৩ ভোট পেয়ে ৫ম বারের মতো নির্বাচিত হয়েছেন নৌকার প্রার্থী রমেশ চন্দ্র সেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির রেজাউর রাজি স্বপন চৌধুরী লাঙ্গল প্রতীকে ১৩ হাজার ৯৪০ ভোট পেয়ে জামানত হারিয়েছেন, ইসলামী ঐক্যজোট প্রার্থী মো. রফিকুল ইসলাম মিনার প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৪৯৬ ভোট, আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী তাহমিনা আক্তার মোল্লা ঈগল প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৮৬৩ ভোট, ন্যাশনাল পিপলস পার্টির আম প্রতীকে মো. রাজিউল ইসলাম পেয়েছেন এক হাজার ৯ ভোট।


ঠাকুরগাঁও-২ আসনের মোট প্রার্থী ৫ জন। এদের মধ্যে জামানত বাজেয়াপ্ত হয়েছে ৩ জনের। এখানে ১০৪টি কেন্দ্রে মোট বৈধ ভোট পড়েছে এক লাখ ৭৮ হাজার ২৮৬টি। আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে মো. মাজহারুল ইসলাম এক লাখ ১৫ হাজার ৪১৬ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী যুবলীগ নেতা মো. আলী আসলাম জুয়েল ট্রাক প্রতীকে ৫৭ হাজার ২৩৫ ভোট পেয়ে জামানত রক্ষা করতে পেরেছেন। তবে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে মোছা. নুরুন নাহার বেগম এক হাজার ৯৮৬ ভোট, বাংলাদেশ কংগ্রেসের ডাব প্রতীকে মোছা. রিম্পা আকতার ৪২৬ ভোট ও স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুল কাদের সোফা প্রতীকে ৩ হাজার ২১৩ ভোট পেয়ে নিজেদের জামানত হারিয়েছেন।


ঠাকুরগাঁও-৩ আসনে মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন ৪ জন। এই আসনের ২ জন প্রার্থী তাদের জামানত হারিয়েছেন। মোট ১২৮ ভোটকেন্দ্রে বৈধ ভোট পড়েছে এক লাখ ৭৩ হাজার ৮২৭টি। এর মধ্যে এক লাখ ৬ হাজার ৭১৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন লঙ্গল প্রতীকে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী হাফিজ উদ্দিন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ওয়ার্কার্স পার্টির প্রার্থী পেয়েছেন ৬৪ হাজার ৮২১ ভোট। তবে অপর দুই প্রার্থী ঈগল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মোছা. আশা মনি এক হাজার ৬৮৩ ভোট ও বিকল্পধারার প্রার্থী খলিলুর রহমান সরকার কুলা প্রতীকে ৬০৯ ভোট পেয়ে নিজেদের জামানত হারিয়েছেন।

Tags
রাজনীতি সংবাদ
  • নবীনতর

  • পূর্বতন

আরও দেখান

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

❝আপনি আপনার মতামত দিন, অবশ্যই ভালো রুচিশীল মন্তব্য করুন 🙂 ধন্যবাদ ❞

কলাম

পোস্ট লোড হচ্ছে...
আরও
WhatsApp
Call
Facebook
হোম সর্বশেষ ভিডিও
লাইভ
ছবি
🔔 সর্বশেষ খবর ✕

পোস্ট লোড হচ্ছে...

আনন্দ বিনোদন

6/sidebar/বিনোদন

সর্বাধিক পঠিত সংবাদ

আটোয়ারীতে সাংসদ কর্তৃক খাল খনন কর্মসূচীর উদ্বোধন
সংবাদ

আটোয়ারীতে সাংসদ কর্তৃক খাল খনন কর্মসূচীর উদ্বোধন

শনিবার, মে ০৯, ২০২৬
আটোয়ারীতে বেশী দামে জ্বালানি বিক্রি করায় ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা

আটোয়ারীতে বেশী দামে জ্বালানি বিক্রি করায় ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা

শনিবার, এপ্রিল ০৪, ২০২৬
রুপপুরস্থ এনপিসিবিএল এর ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাছান এর পদত্যাগের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত।

রুপপুরস্থ এনপিসিবিএল এর ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাছান এর পদত্যাগের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত।

মঙ্গলবার, মে ০৬, ২০২৫
আটোয়ারীতে ঔষধ কোম্পানীর প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত

আটোয়ারীতে ঔষধ কোম্পানীর প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত

সোমবার, মে ১১, ২০২৬
ঠাকুরগাঁওয়ে দার্জিলিং কমলা চাষে চমক,এত ফল ধরায় অবাক মানুষ |

ঠাকুরগাঁওয়ে দার্জিলিং কমলা চাষে চমক,এত ফল ধরায় অবাক মানুষ |

বুধবার, জুলাই ০৯, ২০২৫

আন্তর্জাতিক সংবাদ

6/sidebar/আন্তর্জাতিক

কৃষি সংবাদ

5/block/কৃষি

জাতীয়

5/megagrid/জাতীয়

ফিচার

6/sidebar/ফিচার

লাইফস্টাইল

5/megagrid/লাইফস্টাইল

খেলা ধুলা

6/sidebar/খেলাধুলা

এখনকার পুযুক্তি

5/megagrid/পুযুক্তি

অপরাধ

6/sidebar/অপরাধ

সংবাদ বিশ্লেষণ

ঠাকুরগাঁওয়ে চুরির মোটরসাইকেল উদ্ধার, ধরা পড়লো দুই কিশোর
অপরাধ

ঠাকুরগাঁওয়ে চুরির মোটরসাইকেল উদ্ধার, ধরা পড়লো দুই কিশোর

শনিবার, আগস্ট ০২, ২০২৫
ঠাকুরগাঁওয়ের একই দিনে একই স্কুলের ৪জন শিক্ষার্থী নিখোঁজ

ঠাকুরগাঁওয়ের একই দিনে একই স্কুলের ৪জন শিক্ষার্থী নিখোঁজ

বুধবার, জুলাই ০১, ২০২৬
বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী বাঁশ শিল্প, টিকে থাকার লড়াইয়ে কারিগররা।

বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী বাঁশ শিল্প, টিকে থাকার লড়াইয়ে কারিগররা।

বৃহস্পতিবার, জুলাই ৩১, ২০২৫
আটোয়ারীতে ঔষধ কোম্পানীর প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত

আটোয়ারীতে ঔষধ কোম্পানীর প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত

সোমবার, মে ১১, ২০২৬
Ekushey Tribune

একুশে ট্রিবিউন
প্রকাশক: শাহাজাদ ইসলাম
সম্পাদক: মোঃ জাহাঙ্গীর আলম
☞ব্লক:৭ , ঠাকুরগাঁও বাংলাদেশ ৫১০১
বিজ্ঞাপন, সংবাদ,ও যোগাযোগ করতে
ই-মেইলঃ sahajadislam2019@gmail.com
Phone +8801721447230

GET IT ON Google Play Download on the App Store
  • হোম
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

Footer Copyright

এই সাইটের লেখা ছবি ভিডিও অনুমতি ব্যতীত অন্য কোথাও প্রকাশ সম্পন্ন বেআইনি- Templates DMCA© সর্বস্বত্ব ® সংরক্ষিত শাহাজাদ ইসলাম✓২০২৬

Contact form